advertisement

Jiban Krishna Saha: বাড়িতে সিবিআই, পুকুরে মোবাইল ফেলে দিলেন তৃণমূল বিধায়ক! বড়ঞায় বিরাট নাটক

Last Updated:

এ দিন দুপুরে মুর্শিদাবাদের বড়ঞার আন্দি গ্রামে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে হানা দেয় সিবিআই-এর একটি দল৷

বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা৷
বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা৷
বড়ঞা: বাড়িতে সিবিআই তল্লাশি চলাকালীন পুকুরে নিজের মোবাইল ফোন ছুড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে৷ তথ্যপ্রমাণ লোপাটেই বিধায়ক নিজের দু'টি মোবাইল ফোন এবং ইলেক্ট্রনিক ডিভাইস পুকুের ফেলে দেন জীবনকৃষ্ণ সাহা৷
মোবাইল ফোন এবং ইলেক্ট্রনিক ডিভাইসের খোঁজে পাম্পের সাহায্যে পুকুরের জল বের করে মোবাইল উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন সিিবআই আধিকারিকরা৷
advertisement
এ দিন দুপুরে মুর্শিদাবাদের বড়ঞার আন্দি গ্রামে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে হানা দেয় সিবিআই-এর একটি দল৷ বড়ঞার বিধায়কের বিরুদ্ধে শিক্ষা দফতরে চাকরি দেওয়ার নাম করে অনেকের থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে৷ ২০১৬ সালের নবম এবং দশম শ্রেণির এসএলএসটি নিয়োগের সময় তিনি এই টাকা নিয়েছিলেন বলে সিবিআই-এর পক্ষ থেকে বিবৃতি দিয়ে অভিযোগ করা হয়েছে৷ আন্দি গ্রামে বিধায়কের বাড়ি ছাড়াও মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বিধায়কের শ্বশুরবাড়িতেও একযোগে তল্লাশি শুরু করে সিবিআই৷
advertisement
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিবৃতিতে দাবি করা হয়েছে, তল্লাশি চলাকালীন অভিযোগের স্বপক্ষে একাধিক তথ্যপ্রমাণ পেয়েছেন তারা৷ কোন চাকরিপ্রার্থীর থেকে তৃণমূল বিধায়ক কত টাকা নিয়েছিলেন, সেই তালিকাও উদ্ধার হয় বলে সিবিআই-এর দাবি৷
অভিযোগ এই তল্লাশি চলাকালীনই বিকেলের দিকে শৌচালয়ে যাওয়ার অছিলায় বাড়ির পিছনের দিকে পুকুরে নিজের দু'টি মোবাইল ফোন ছুড়ে ফেলে দেন তৃণমূল িবধায়ক জীবনকৃষ্ণ সাহা৷ এর পরেই ওই দু'টি মোবাইল উদ্ধারে তৎপর হন সিবিআই আধিকারিকরা৷ পুকুর থেকে জল ছেঁচে ফেলতে নিয়ে আসা হয় পাম্প৷ পুকুরের জল ফেলে দিয়ে গভীর রাত পর্যন্ত মোবাইল উদ্ধারের চেষ্টা চলে৷
advertisement
তল্লাশি শুরু হওয়ার পর থেকেই বিধায়কের বাড়ি ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷ সেখানে কাউকে ঢুকতে অথবা বেরোতে দেওয়া হচ্ছে না৷ ফলে তৃণমূল বিধায়কের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জিতে প্রথমবার বিধায়ক হন জীবনকৃষ্ণ সাহা৷
সহ প্রতিবেদন: প্রণব বন্দ্যোপাধ্যায়
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jiban Krishna Saha: বাড়িতে সিবিআই, পুকুরে মোবাইল ফেলে দিলেন তৃণমূল বিধায়ক! বড়ঞায় বিরাট নাটক
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement