advertisement

South 24 Parganas News: ডায়মন্ডহারবারে শিক্ষকদের অবস্থান বিক্ষোভ! কী বলছেন তাঁরা, জেনে নিন

Last Updated:

South 24 Parganas News: সিবিআই তদন্তের নামে  অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য প্রণোদিতভাবে হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন বিক্ষোভরত শিক্ষক-শিক্ষিকারা।

চলছে অবস্থান বিক্ষোভ
চলছে অবস্থান বিক্ষোভ
ডায়মন্ডহারবার: বঞ্চনার প্রতিবাদে ডায়মন্ডহারবারের সরিষায় শিক্ষকদের অবস্থান বিক্ষোভ আয়োজিত হল মঙ্গলবার। কেন্দ্রীয় প্রকল্পের টাকা দ্রুত মেটানো, কেন্দ্রীয় এজেন্সি দ্বারা দলের কর্মীদের হেনস্থা ও যোগ্য শিক্ষকদের চাকরি বাতিলের প্রতিবাদে এই অবস্থান বিক্ষোভ আয়োজিত হয়।
কলকাতায় যখন বিজেপির শিক্ষক সেলের পক্ষ থেকে নিয়োগ দুর্নীতি নিয়ে বিকাশ ভবন অভিযান চলছে, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় এলাকার ডায়মন্ড হারবারের তৃণমূল প্রাথমিক এবং হাইস্কুল শিক্ষক সংগঠনের পক্ষ থেকে অবস্থান-বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে।
মঙ্গলবার বেলা দশটা থেকে ডায়মন্ড হারবার সরিষা ২৪৬ বাসস্ট্যান্ডে রবীন্দ্র-নজরুল স্ট্যাচুর পাদদেশে এই অবস্থান বিক্ষোভ শুরু হয়। এই অবস্থান বিক্ষোভে ডায়মন্ড হারবার এক ও দু’নম্বর ব্লকে শতাধিক প্রাথমিক ও হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা যোগ দেন।
advertisement
advertisement
সন্ধ্যা পর্যন্ত এই বিক্ষোভ-সমাবেশ চলবে। সিবিআই তদন্তের নামে  অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য প্রণোদিতভাবে হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন বিক্ষোভরত শিক্ষক-শিক্ষিকারা। মঙ্গলবার সমস্ত দিন এই অবস্থান বিক্ষোভ চলার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ডায়মন্ডহারবারে শিক্ষকদের অবস্থান বিক্ষোভ! কী বলছেন তাঁরা, জেনে নিন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement