advertisement

South 24 Parganas News : নদী দূষণ রুখতে ডুবে যাওয়া বাংলাদেশী জাহাজ থেকে সরানো হচ্ছে ছাই

Last Updated:

কুলপিতে একটি বাংলাদেশী জাহাজের একাংশ নদীর চরে ধাক্কা লেগে জলে ডুবে যায়। জাহাজের নাম ছিল এম ভি রাফসান হাবিব থ্রি। জাহাজে বোঝাই ছিল ছাই

কুলপি: কুলপিতে একটি বাংলাদেশী জাহাজের একাংশ নদীর চরে ধাক্কা লেগে জলে ডুবে যায়। জাহাজের নাম ছিল এম ভি রাফসান হাবিব থ্রি। জাহাজে বোঝাই ছিল ছাই। জাহাজটির একাংশ নদীতে ডুবে যাওয়ায় নদী  দূষণের সম্ভবনা বাড়ছিল, আশঙ্কা ছিল নদীতে তেল মিশে যাওয়ার। কাজেই তৎপরতার সঙ্গে শুরু হল জাহাজ থেকে ছাই ও তেল সরানোর কাজ।
ইতিমধ্যেই জাহাজ থেকে প্রায় ১০০০ লিটার জ্বালানি উদ্ধার করা হয়েছে। জাহাজটিতে কয়েকশ টন ছাই আছে। ওই ছাই তোলার জন্য ১০ থেকে ১২ জন ডুবুরিকে নিয়ে আসা হয়েছে ঘটনাস্থলে। জোয়ারের জল নামলেই তারা কাজ করছে। জানা গিয়েছে, ছাই সরানোর কাজ চলবে আগামী ৪-৫দিন।
কণিষ্ক শিপিং এজেন্সির মাধ্যমে এই ছাই নিয়ে যাওয়া হচ্ছিল। খিদিরপুর থেকে জাহাজে করে এই ছাই নিয়ে যাওয়া হচ্ছিল বাংলাদেশে। এই ছাই দিয়ে বাংলাদেশে ইট তৈরি হয়।
advertisement
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : নদী দূষণ রুখতে ডুবে যাওয়া বাংলাদেশী জাহাজ থেকে সরানো হচ্ছে ছাই
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement