advertisement

South 24 Parganas News : সাগরে জলে ডুবে মৃত্যু মা ও মেয়ের, চাঞ্চল্য এলাকায়

Last Updated:

South 24 Parganas News: সাগরে জলে ডুবে মৃত্যু মা ও মেয়ের। মৃত সুনীতা গায়েন ও তার মা ।

সাগরে জলে ডুবে মৃত্যু মা ও মেয়ের
সাগরে জলে ডুবে মৃত্যু মা ও মেয়ের
#কাকদ্বীপ: জলে ডুবে মা ও মেয়ের একসঙ্গে মৃত্যুর ঘটনার খবরে বৃহস্পতিবার শিউরে উঠল সাগরবাসী। বৃহস্পতিবার দুপুরে স্নান করতে যাওয়ার পর এই  দুর্ঘটনা  ঘটে সাগরে। এই ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা।
সূত্রের খবর দক্ষিণ ২৪ পরগনার সাগরের চকফুলডুবিতে বৃহস্পতিবার একটি পুকুরে স্নান করতে যায় বছর দুয়েকের এক শিশু সুনিতা গায়েন। পিছনেই আসছিল তার মা প্রতিমা গায়েন(২৭)। তবে সুনিতা মায়ের আগেই জলে নেমে পড়ে। ঘাটের উপর থেকে সেই ঘটনা লক্ষ‍্য করছিল প্রতিমা।
কিন্তু অসাবধানতাবশত সুনিতার পা ঘাট থেকে পিছলে যায়। এরপর পুকুরের মধ‍্যে তলিয়ে যেতে থাকে ছোট্ট সুনীতা। এই দৃশ‍্য দেখার পর সুনিতার মা ঘাটের উপর থেকে চিৎকার করতে থাকেন। এরপর মেয়েকে বাঁচাতে জলে ঝাঁপ দেন তিনি। যদিও সাঁতার জানতেন তিনি। এই ঘটনায় তিনিও জলে ডুবে যান।
advertisement
advertisement
এই ঘটনার পর প্রতিবেশীরা দ্রুত ছুটে আসে ঘটনাস্থলে। এরপর মা ও মেয়েকে উদ্ধার করে সাগর গ্রামীণ হসপিটালে নিয়ে যায় তারা। সেখানেই চিকিৎসকরা মা ও মেয়েকে মৃত বলে ঘোষণা করে।এই ঘটনার পর পুলিশ মৃতদেহ উদ্ধার করে কাকদ্বীপ মহাকুমা হসপিটালে ময়নাতদন্তের জন‍্য পাঠায়। মর্মান্তিক এই ঘটনায় সাগরের চকফুলডুবিতে নেমেছে শোকের ছায়া। স্থানীয় বাসিন্দারা এই মৃত্যকে মেনে নিতে পারছেন না।
advertisement
এই ঘটনা নিয়ে চকফুলডুবির এক বাসিন্দা বিপ্লব মন্ডল বলেন ঘটনার সময় তিনি পাশের বাড়িতে কাজ করছিলেন। চিৎকার শুনে ঘটনাস্থলে আসেন তিনি। এরপর মা ও মেয়েকে জল থেকে তোলা হয়। কিন্তু তাদের দুজনকে কাউকে বাঁচানো না যাওয়ায় আফশোষ করছেন তিনি। এভাবে চোখের সামনে দুজনের মৃত্যুর ঘটনায় তিনিও শোকস্তব্ধ।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : সাগরে জলে ডুবে মৃত্যু মা ও মেয়ের, চাঞ্চল্য এলাকায়
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim: 'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
  • প্রতীক উরের নিশানায় মহম্মদ সেলিম৷

  • প্রতীক উর সম্পর্কে বলতে গিয়ে সেলিমের চোখে জল৷

  • সেলিমের চোখের জলকে 'কুম্ভীরাশ্রু' বলে কটাক্ষ প্রতীক উরের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement