advertisement

Crime News: 'কথা না শুনলে বাবা-মাকে মেরে ফেলবো'! ভয় দেখিয়ে নাবালিকাকে যৌন নির্যাতন দাদুর!

Last Updated:

Crime News: জানলে শিউরে উঠতে হয়! দিনের পর দিন কী ভাবে চলত নির্যাতন! ভয়াবহ

প্রতিকী ছবি
প্রতিকী ছবি
বারুইপুর : খুনের ভয় দেখিয়ে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ প্রতিবেশী দাদুর বিরুদ্ধে ৷ নাবালিকার বাবা ও মাকে খুন করিয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিগত এক মাসেরও বেশি সময় ধরে তাকে যৌন নির্যাতন করত প্রতিবেশী দাদু প্রদীপ রায়(৫৫) ৷ ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকায় ৷ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ নির্যাতিতা নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে এই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ ৷
পুলিশ সুত্রে জানা গিয়েছে নির্যাতিতার বাবা ও মা দুজনেই কর্মরত ৷ তারা কাজে চলে গেলে বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে দুপুরবেলা বাড়িতে ঢুকত অভিযুক্ত প্রৌঢ় ৷ একা পেয়ে তার উপর যৌন নির্যাতন করা হত বলে অভিযোগ ৷
advertisement
advertisement
আরও পড়ুন:
অভিযুক্তকে দুপুরবেলা ফাঁকা বাড়িতে ঢুকে দেখে প্রতিবেশী এক মহিলার সন্দেহ হয় ৷ তিনিও পেছন পেছন আসেন ৷ তারপর হাতেনাতে বৄদ্ধকে ধরে ফেলেন ৷ এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে ৪৪৮, ৩৫৪এ, ৩৭৬(৩), ৫১১, ৫০৬, ৫০৯ ও ৮ নম্বর পসকো আইনে মামলা রুজু করেছে পুলিশ ৷ এই বিষয়ে বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস জানান নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত করছে পুলিশ ৷ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি ৷
advertisement
অর্পন মন্ডল
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Crime News: 'কথা না শুনলে বাবা-মাকে মেরে ফেলবো'! ভয় দেখিয়ে নাবালিকাকে যৌন নির্যাতন দাদুর!
Next Article
advertisement
Cheetah: ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
  • ঘোষপুকুর বনদফতরে ছাগল টোপ দিয়ে খাঁচা বসানোর কাজ শুরু করা

  • রবিবার, ভোররাতে খাঁচাবন্দি হল চিতাবাঘ

  • পূর্ণবয়স্ক এই চিতাবাঘটিকে স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement