advertisement

South 24 Parganas News: ডাকাতির আগেই দুষ্কৃতীকে ধরে ফেলল পুলিশ, উদ্ধার হল বন্দুক

Last Updated:

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের ডাকাতির ছক ভেস্তে দেওয়ার এই ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার বকুলতলা থানা এলাকার।

দক্ষিণ ২৪ পরগনা: ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ। বিপদ ঘটার আগেই অস্ত্র সহ ধরে ফেলল দুষ্কৃতীকে। ফলে বড় বিপদের হাত থেকে বাঁচল এলাকাবাসী।
গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের ডাকাতির ছক ভেস্তে দেওয়ার এই ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার বকুলতলা থানা এলাকার। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে তারা বকুলতলার প্রিয়র মোড় এলাকায় হানা দেয়। সেখানে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে। বকুলতলা থানার ওসি তাপস মণ্ডলের নির্দেশে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। কথায় অসঙ্গতি মেলায় পুলিশ তাকে তল্লাশি করে। সেই সময় ওই ব্যক্তির কাছ থেকে একটি ওয়ান শটার ও তিন রাউন্ড গুলি উদ্ধার হয়। এরপরই নুরুল জামাল শেখ নামে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ।
advertisement
advertisement
জানা গিয়েছে, ডাকাতির উদ্দেশ্যেই ওই এলাকার ঘোরাঘুরি করছিল ধৃত জামাল শেখ। তার বাড়ি কুলতলির চাঁদপুর শেখ পাড়ায়।
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ডাকাতির আগেই দুষ্কৃতীকে ধরে ফেলল পুলিশ, উদ্ধার হল বন্দুক
Next Article
advertisement
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
  • ভোটের আবহে জমজমাট বড়বাজার !

  • চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত

  • দেখে নিন কলকাতার পতাকা বাজার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement