advertisement

South 24 Parganas News: জমি বিবাদকে কেন্দ্র করে মারামারি, মৃত্যু বৃদ্ধের

Last Updated:

জমির মাপজোপ করাকে কেন্দ্র করে প্রথমে বচসা ও পরে মারপিঠের ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর আহত হন হজরত মোল্লা (৮৭)।

দক্ষিণ ২৪ পরগনা: বকুলতলা থানার গরানকাটিতে জমি বিবাদকে কেন্দ্র করে মারামারির। হাসপাতালে মৃত্যু হল আহতের। এই ঘটনায় মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেফতার করে বকুলতলা থানার পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, বকুলতলা থানার বেলে দুর্গানগর পঞ্চায়েতের গরানকাটি এলাকায় একটি জমি নিয়ে দীর্ঘ দিন ধরে গন্ডগোল চলছিল হজরত মোল্লা ও বিশ্বনাথ হালদারের মধ্যে। সেই জমির মাপজোপ করাকে কেন্দ্র করে প্রথমে বচসা ও পরে মারপিঠের ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর আহত হন হজরত মোল্লা (৮৭)।
advertisement
advertisement
আহত হজরত মোল্লাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নিমপীঠ রামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় কলকাতার হাসপাতালে পাঠানো হয়। সেখানেই মৃত্যু হয় হজরত মোল্লার। এরপরই মৃতের পরিবার বকুলতলা থানায় অভিযোগ দায়েরে করে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ গরানকাটি এলাকা থেকে এই ঘটনায় মূল অভিযুক্ত বিশ্বনাথ হালদার ও তাঁর স্ত্রী অমলা হালদারকে গ্রেফতার করে।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: জমি বিবাদকে কেন্দ্র করে মারামারি, মৃত্যু বৃদ্ধের
Next Article
advertisement
Bhuvneshwar Kumar: ২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
  • ২০০ উইকেট ভুবনেশ্বর কুমারের

  • আইপিএলের প্রথম পেসার হিসাবে ২০০ উইকেট নিলেন ভুবনেশ্বর

  • এই নজির আর কোনও ফাস্ট বোলারের নেই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement