advertisement

South 24 Parganas News: 'শিস' গ্যাং-র তাণ্ডবে সর্বস্বান্ত হত তরুণীরা, ৬ তরুণকে গ্রেফতার করল পুলিশ

Last Updated:

অশালীন আচরণ করে অল্পবয়সী তরুণীদের মন অন্যদিকে ঘুরিয়ে দেওয়া, সেই সুযোগে দলের বাকিরা জিনিসপত্র ছিনতাই করে পালাবে।

দক্ষিণ ২৪ পরগনা: কলেজ বা অফিস থেকে ফিরছে কোন‌ও তরুণী। হঠাৎ তাকে শিস দিয়ে টোন কাটতো। বা বাইক নিয়ে গা ঘেঁষে পাশে দাঁড়িয়ে পড়ে অশালীন ইঙ্গিত, এটাই ছিল মূল হাতিয়ার। স্বাভাবিকভাবেই তরুণী যখন সেই আচরণের প্রতিবাদ করতে যেতেন সেই সময়েই তাঁর হাত থেকে মোবাইল বা কাঁধ থেকে লেডিস ব্যাগ ছিনিয়ে নিয়ে দৌড়ে পালাত অন্য কয়েকজন। দিনের পর দিন এই ভাবেই ওরা 'অপারেশন' চালাত বারুইপুর সোনারপুর, মহামায়াতলা, রাজপুর, গড়িয়ার মত এলাকাজুড়ে। প্ল্যান ছিল একেবারে নিখুঁত। অশালীন আচরণ করে অল্পবয়সী তরুণীদের মন অন্যদিকে ঘুরিয়ে দেওয়া, সেই সুযোগে দলের বাকিরা জিনিসপত্র ছিনতাই করে পালাবে।
দিনের পর দিন এইভাবেই চলছিল সফল 'অপারেশন'। যদিও শেষ রক্ষা হল না। শনিবার ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সোনারপুরের পোলঘাট থেকে গ্রেফতার করল এলাকার এই 'গ্যাং'-এর ৬ জন সদস্যকে।
advertisement
ধৃতদের কাছ থেকে ৪ টি মোবাইল ও ৫ টি চোরাই বাইক ছাড়াও ডাকাতির সরঞ্জামও উদ্ধার হয়েছে৷ জেরায় নিজেদের এই কুকর্মের কথা স্বীকার করে নিয়েছে তারা। জানিয়েছে, তাদের টার্গেট ছিল অল্প বয়সী মেয়েরা। মূলত উঁচু ক্লাসে পড়া ছাত্রী বা কলেজ স্টুডেন্টদের টার্গেট করত। অল্প বয়সী চাকুরীরত মেয়েরাও এদের নিশানা থেকে বাদ যেত না।
advertisement
বারুইপুর পুলিশ জেলার ডিএসপি মোহিত মোল্লা জানান, "সোর্স মারফত খবর পেয়ে ভোররাতে পোলঘাট অঞ্চলের একটি কারখানার সামনে থেকে এদেরকে গ্রেফতার করা হয়। মোবাইল ও বাইক ছাড়াও ডাকাতির সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। মুলত চোরাই বাইক নিয়ে বিভিন্ন অপারেশন করত। এলাকার বেশ কিছু চুরি ও ছিনতাইয়ের ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এই গ্যাংকে চিহ্নিত করা হয়।" ধৃত ৬ জনের নাম হল- আসিফ খান, সাহিল মণ্ডল, বিলুয়ার হোসেন গাজি, সাগির গাজি, জাহাঙ্গির গাজি ও রূপ নস্কর। তাদের দলের আর কোন‌ও সদস্য আছে কিনা সেই বিষয়ে জানতে জেরা করছে পুলিশ।
advertisement
অর্পণ মণ্ডল
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: 'শিস' গ্যাং-র তাণ্ডবে সর্বস্বান্ত হত তরুণীরা, ৬ তরুণকে গ্রেফতার করল পুলিশ
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement