advertisement

South 24 Parganas News : কাশীনগরের সাহেব খালে আগুন! চাঞ্চল্য এলাকায়

Last Updated:

কাশীনগরের সাহেবের খালে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এদিন দুপুর ১২.১৫ নাগাদ এই আগুন লাগে। আগুন লাগার পরই স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে, পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

রায়দিঘি: কাশীনগরের সাহেবের খালে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এদিন দুপুর ১২.১৫ নাগাদ এই আগুন লাগে। আগুন লাগার পরই স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে, পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীদের মতে এই খালে দীর্ঘদিন ধরে বাজারের আবর্জনা ফেলা হয়। সেই আবর্জনা বর্তমানে স্তূপাকারে জমা হয়েছে। সেখানেই এই আগুন লাগে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।
advertisement
আগুন লাগার পর ঘটনাস্থলে পৌঁছায় পরিবেশকর্মী শুভ্রদ্বীপ বৈদ্য। তিনি রায়দিঘি থানা এবং দমকলে খবর দেন। এরপর ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছয়। এই ঘটনার ফলে বেশ কিছুক্ষণ রায়দিঘি রোডে যান চলাচলের ব্যাঘাত ঘটে।
advertisement
এ নিয়ে শুভ্রদ্বীপ বৈদ্য জানান দীর্ঘদিন ধরে খালে আবর্জনা ফেলা নিয়ে সরব হয়েছেন তাঁরা। এই আবর্জনা ফেলার ফলে জলের স্বাভাবিক গতিবেগে ব্যাঘাত ঘটছে। ফলে খালে জলের পরিমাণ কমছে। তার উপর সাহেবের খালের উপর সাদা পোলের নীচে এই আবর্জনার স্তূপে আগুন ছড়ানোর ঘটনা যেথেষ্ট চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আগামীতে সকলের এ নিয়ে আরও সতর্ক থাকতে হবে বলে জানিয়েছেন তিনি। প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় আগুন বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে বলে খবর।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : কাশীনগরের সাহেব খালে আগুন! চাঞ্চল্য এলাকায়
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement