advertisement

পারিবারিক অশান্তির জের! স্ত্রী ও সন্তানের যা পরিণতি করল স্বামী! দেখে শিউরে উঠল এলাকার মানুষ

Last Updated:

দক্ষিণ ২৪ পরগণার ঢোলাহাট থানার অন্তর্গত চণ্ডিপুর গ্রাম পঞ্চায়েতের জামালপুর এলাকায় বাড়ির ভিতর থেকে উদ্ধার হল মা ও ছেলের রক্তাক্ত দেহ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
আনিশ উদ্দিন মোল্লা, দক্ষিণ ২৪ পরগণা, ঢোলা:হাট: দক্ষিণ ২৪ পরগণার ঢোলাহাট থানার অন্তর্গত চণ্ডিপুর গ্রাম পঞ্চায়েতের জামালপুর এলাকায় বাড়ির ভিতর থেকে উদ্ধার হল মা ও ছেলের রক্তাক্ত দেহ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা বাড়ির ভিতর রক্তাক্ত অবস্থায় দুইজনকে পড়ে থাকতে দেখেন এরপরেই পুলিশকে খবর দেওয়া হয়। ঢোলাহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশ জানিয়েছে মৃত মহিলার নাম মনোয়ারা বিবি (৪০) এবং তাঁর ছেলে আনোয়ার হালদার (৭)।
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা যায় , দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তি চলছিল। অভিযোগ, গতকাল রাতে স্বামী ফিরোজ হালদার স্ত্রী ও সন্তানকে খুন করে পালিয়ে যায়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে, পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
পারিবারিক অশান্তির জের! স্ত্রী ও সন্তানের যা পরিণতি করল স্বামী! দেখে শিউরে উঠল এলাকার মানুষ
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement