advertisement

South 24 Parganas News: শিয়ালদহ দক্ষিণ শাখার শাসন স্টেশনের ফুট ব্রিজ থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয়ের দেহ

Last Updated:

সোমবার সকাল ৫ টা নাগাদ শাসন স্টেশনের ফুট ওভার ব্রিজ দিয়ে যা‌ওয়ার সময় এক রেলযাত্রীর নজরে প্রথম বিষয়টি আসে। ওই যাত্রী প্রথমে দেখেন এক ব্যক্তি শুয়ে আছে। কাছে যেতেই বুঝতে পারেন তিনি মৃত।

দক্ষিণ ২৪ পরগনা: স্টেশনের ফুট ওভারব্রিজের উপর থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ। শিয়ালদহ দক্ষিণ শাখার শাসন রোড স্টেশনের ঘটনা। ওই স্টেশনের ১ ও ২ নম্বর প্লাটফর্মের সংযোগকারী ফুট ওভার ব্রিজের উপর বছর পঞ্চাশের ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ পড়ে ছিল। তা রেল যাত্রীদের নজরে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়েই বারুইপুর স্টেশন থেকে এসে পৌঁছয় জিআরপি ও আরপিএফ বাহিনী।
সোমবার সকাল ৫ টা নাগাদ শাসন স্টেশনের ফুট ওভার ব্রিজ দিয়ে যা‌ওয়ার সময় এক রেলযাত্রীর নজরে প্রথম বিষয়টি আসে। ওই যাত্রী প্রথমে দেখেন এক ব্যক্তি শুয়ে আছে। কাছে যেতেই বুঝতে পারেন তিনি মৃত। সঙ্গে সঙ্গে খবর দেন রেল পুলিশকে। স্টেশনে কর্মরত পুলিশকর্মীরা ছুটে আসেন।
advertisement
advertisement
রেলের সুরক্ষা বাহিনী ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা জানা যায়নি। তাঁর পরিচয় জানতে পরিজনদের সন্ধান করছে রেল। জিআরপি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
অর্পণ মণ্ডল
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: শিয়ালদহ দক্ষিণ শাখার শাসন স্টেশনের ফুট ব্রিজ থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয়ের দেহ
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement