advertisement

South 24 Parganas News: আবাস যোজনা সার্ভের কাজ করতে গিয়ে হুমকি, অভিযোগ নিয়ে প্রশাসনের কাছে আশাকর্মীরা

Last Updated:

শাসক দলের কথা অনুযায়ী কাজ না করলে গ্রাম ছাড়তে হবে, এমনই হুমকি পাচ্ছেন তাঁরা, এমনটাই অভিযোগ আশা কর্মীদের। নিজেদের নিরাপত্তার, সুষ্ঠুভাবে কাজ করার দাবি নিয়ে বাসন্তী গ্রামীণ হাসপাতালে ডেপুটেশন দেন ব্লক স্বাস্থ্য আধিকারিককে।

+
আশা

আশা কর্মীদের ডেপুটেশন

#বাসন্তী: আবাস যোজনা সার্ভের কাজ করতে গিয়ে হুমকির মুখে পড়তে হচ্ছে আশা কর্মীদের। নিজেদের নিরাপত্তার দাবিতে বাসন্তী গ্রামীণ হাসপাতালে ডেপুটেশন দিলেন তাঁরা। আবাস যোজনা সার্ভের কাজ করতে গিয়ে এলাকার স্থানীয় শাসক দলের নেতাদের হুমকির মুখে পড়তে হচ্ছে তাঁদের। নিরাপত্তা অভাবে আতঙ্কে রয়েছে আশা কর্মীদের পরিবার।
শাসক দলের কথা অনুযায়ী কাজ না করলে গ্রাম ছাড়তে হবে, এমনই হুমকি পাচ্ছেন তাঁরা, এমনটাই অভিযোগ আশা কর্মীদের। নিজেদের নিরাপত্তার, সুষ্ঠুভাবে কাজ করার দাবি নিয়ে বাসন্তী গ্রামীণ হাসপাতালে ডেপুটেশন দেন ব্লক স্বাস্থ্য আধিকারিককে।
advertisement
advertisement
এক আশা কর্মী বলেন, ''আবাস যোজনা সার্ভের কাজ করতে গিয়ে কার্যত শাসকদলের নেতাদের হুমকির সম্মুখীন হতে হয়। পাশাপাশি তালিকা থেকে বিভিন্ন প্রাপকের নাম বাদ দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়। মানুষের কাছে আশা কর্মীদের গুরুত্ব অনেকটাই হারিয়ে গেছে। আশা কর্মীদের যে কাজ, সেই কাজ থেকে আমরা অনেকটাই দূরে সরে যাচ্ছি। এর ফলে আমাদের প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি আসছে। নিরাপত্তার অভাবে আমরা ভুগছি। এই আবাস যোজনার সার্ভের কাছ থেকে বিরত থাকতে চাই।''
advertisement
বাসন্তী গ্রামীণ হাসপাতালের কর্তৃপক্ষ বলেন, ''আশা কর্মীদের তরফে আমাদের কাছে একটি ডেপুটেশন দেওয়া হয়েছে। আমরা নিরাপত্তার বিষয় নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু করেছি। যাতে আশা কর্মীরা সুষ্ঠুভাবে নিজেদের কাজ করতে পারেন, সেই দিকেও নজর দেওয়া উচিত রাজ্যের পুলিশ প্রশাসনকে। আশা কর্মীরা আবাস যোজনার কাজ থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছেন। প্রায় সময় আশা কর্মীদের হুমকির মুখে পড়তে হয়।''
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: আবাস যোজনা সার্ভের কাজ করতে গিয়ে হুমকি, অভিযোগ নিয়ে প্রশাসনের কাছে আশাকর্মীরা
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement