advertisement

Siliguri News: চুপিচুপি লুকিয়ে ভারতে প্রবেশের চেষ্টা! বাংলাদেশি যুবকদের এ কী কাণ্ড

Last Updated:

Siliguri News: বাংলাদেশীদের সীমান্ত পারাপারের জড়িত থাকায় গ্রেফতার আরও ২ ভারতীয় যুবক।

+
গ্রেফতার

গ্রেফতার ৪ বাংলাদেশী সহ ২ ভারতীয়

শিলিগুড়ি: নেপাল থেকে ভারতে প্রবেশের আগে জাল আধার কার্ড সহ গ্রেফতার ৪ বাংলাদেশি। বাংলাদেশীদের সীমান্ত পারাপারের জড়িত থাকায় গ্রেফতার আরও ২ ভারতীয় যুবক।
খড়িবাড়ির ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে এস‌এসবির হাতে গ্রেফতার। সীমান্তে তল্লাশি চালানোর সময় আধার কার্ড দেখে সন্দেহ হ‌ওয়ায় জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করে। ধৃতদের খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এদিন ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।
advertisement
পুলিশ সূত্রে খবর, কোনও বৈধ নথিপত্র ছাড়াই সীমান্ত পার করে নেপালে প্রবেশ করে এই চার বাংলাদেশি। নেপাল থেকে ভারতে প্রবেশের আগে ধৃতদের গ্রেফতার করা হয়েছে। ধৃতরা ময়মনসিংহ ও গাজীপুরের বাসিন্দা। অন্যদিকে দুই ভারতীয় জলপাইগুড়ি ও কোচবিহারের বাসিন্দা। ধৃতদের রিমান্ডে এনে গোটা ঘটনায় জেরা করবে পুলিশ বলে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মনোরঞ্জন ঘোষ জানান।
advertisement
ঘটনার পর থেকে ওই সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে। ধৃতরা কী উদ্দেশ্য ভারতে প্রবেশের চেষ্টা করছিল, তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।
advertisement
বিশ্বজিৎ মিশ্র
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: চুপিচুপি লুকিয়ে ভারতে প্রবেশের চেষ্টা! বাংলাদেশি যুবকদের এ কী কাণ্ড
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim:  'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
  • সিপিএমে দমবন্ধ পরিস্থিতি, দাবি প্রতীক উরের৷

  • তৃণমূলে যোগ দিয়েও নিশানা মহম্মদ সেলিমকে৷

  • মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রতীক উর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement