advertisement

Siliguri News: বাঘাযতীন পার্কের ভাষা শহিদ স্মারকে ২১ ফেব্রুয়ারি পালন শিলিগুড়ি পুরসভার

Last Updated:

শিলিগুড়িতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হল। বাঘাযতীন পার্কের ভাষা শহিদ স্মারকে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন মেয়র গৌতম দেব।

+
title=

শিলিগুড়ি: ২১ ফেব্রুয়ারি শুধু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নয়, তা বাঙালির কাছে গর্বের, ইতিহাসকে স্মরণের দিন। এই দিনটি কার্যত কান্না ও উৎসবের মিশেলে জমজমাটভাবে পালিত হয় বাংলাদেশজুড়ে। তবে এপার বাংলাতে, অর্থাৎ পশ্চিমবঙ্গেও ২১ ফেব্রুয়ারি বা ভাষা দিবসের আবেদন কম নয়। পশ্চিমবঙ্গের নানান প্রান্তে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মাতৃভাষা দিবস। সেই ছবিই ধরা পড়ল শিলিগুড়ির বাঘাযতীন পার্কে। এখানে পালন করা হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও বাঙালির শহিদ দিবস।
শিলিগুড়ির বাঘাযতীন পার্কে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হল দিনটি। বছর কয়েক আগেই এখানে ২১শে ফেব্রুয়ারি বাংলা ভাষার অধিকারের লড়াইয়ে শহিদদের স্মৃতিতে শহিদ স্মৃতি স্মারক স্তম্ভ তৈরি করে পুরসভা। মেয়র পরিষদ সহ বহু বিশিষ্টজন সেই শহিদ স্মারকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শহরের শিক্ষা, সাহিত্য এবং সংস্কৃতি জগতের বিশিষ্টজনেদের সংবর্ধনাও জানায় শিলিগুড়ি পুরসভা। নিজেদের বক্তব্যের মধ্য দিয়ে আজকের দিনটির গুরুত্ব তুলে ধরেন বিশিষ্ট ব্যক্তিরা। দিনভর মাতৃভাষা দিবসের ওপর নানান অনুষ্ঠানের আয়োজন হচ্ছে বিভিন্ন জায়গায়।
advertisement
advertisement
শুধু শিলিগুড়ি পুরসভাই নয়, বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠনের পক্ষ থেকেও যথাযোগ্য মর্যাদার সঙ্গে দিনটি উদযাপিত হয় শিলিগুড়িতে। মেয়র গৌতম দেব জানান, "প্রতিবছরই এই দিনটিকে বিশেষভাবে উদযাপন করা হয়ে থাকে শিলিগুড়িতে। আজও ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এই দিনটি আমরা উদযাপিত করলাম। আজ শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী আসবেন, সেখানেও আমরা এই দিনটি উদযাপন করব।"
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: বাঘাযতীন পার্কের ভাষা শহিদ স্মারকে ২১ ফেব্রুয়ারি পালন শিলিগুড়ি পুরসভার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement