advertisement

Siliguri News: বাড়ি ফাঁকা রেখে শ্রাদ্ধানুষ্ঠানে গিয়েছিল পরিবার ,বাড়ি ফিরে যা দেখলেন

Last Updated:

বাড়ি ফাঁকা রেখে শ্বশুরের শ্রাদ্ধানুষ্ঠানে গিয়েছিল গোটা পরিবার । সেই সুযোগে বাড়িতে চুরি করে পালালো দুষ্কৃতিরা । ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের গঠমাবাড়ির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায় ।

#রাজগঞ্জ : বাড়ি ফাঁকা রেখে শ্বশুরের শ্রাদ্ধানুষ্ঠানে গিয়েছিল গোটা পরিবার । সেই সুযোগে বাড়িতে চুরি করে পালাল দুষ্কৃতীরা । ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের গঠমাবাড়ির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায় ।
পরিবার সূত্রে জানা গিয়েছে কিছুদিন আগেই সুকুমার বাবুর শ্বশুর পরলোক গমন করেছিলেন । আজ ছিল তার শ্রাদ্ধানুষ্ঠান । সেই সূত্রেই গোটা পরিবার মিলে শ্বশুরবাড়ি গিয়েছিলেন । বাড়িতে থাকার মতো কেউ ছিল না । তাই সেই সুযোগ বুঝে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে লক্ষাধিক টাকার সোনা সহ আরও অনেক জিনিস চুরি করে চম্পট দেয় । এর আগেও ওই এলাকায় চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের ।
advertisement
আরও পড়ুন -  Malda News: ভূত চতুর্দশীতে পুজো হয় ইংরেজবাজার ব্যায়াম সমিতির মহাকালীর
মঙ্গলবার গঠমাবাড়ির বাসিন্দা সুকুমার রায় গোটা পরিবার মিলে শ্বশুরের শ্রাদ্ধানুষ্ঠানে গিয়েছিলেন । এরপর আজ সকালে বাড়িতে ফিরতেই নজরে আসে চুরির ঘটনা । বাড়িতে ঢুকে দেখেন ঘরের সমস্ত কিছু ওলট পালট হয়ে রয়েছে। আলমারির তালা ভাঙা রয়েছে । সেখান থেকে লক্ষাধিক টাকার সোনার অলঙ্কার চুরি হয়েছে । এই ঘটনা নজরে আসতেই খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনার খবর পেয়ে এনজেপি থানার পুলিশ পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ।
advertisement
advertisement
আরও পড়ুন -  BCCI Selection Committee: রজার বিন্নি আসতেই এবার চেতন শর্মার চাকরিতে কাঁচি! বোর্ডের অন্দরে জোর ফিসফাস
বাড়ির মালিক সুকুমার রায় বলেন, আলমারি থেকে সোনার সামগ্রী চুরি হয়েছে । আনুমানিক প্রায় লক্ষাধিক টাকার জিনিস চুরি হয়েছে । তিনি আরও জানান বাড়ি ফাঁকা রেখে যাওয়াটা যদি এতটাই বিপদের হয় তাহলে তো বাড়ি থেকে বের হওয়া যাবে না । স্থানীয় বাসিন্দা রমেন পাল জানান এর আগেও এই এলাকায় চুরির ঘটনা ঘটেছে। তাতে সবাই ভীষণ আতঙ্কিত। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: বাড়ি ফাঁকা রেখে শ্রাদ্ধানুষ্ঠানে গিয়েছিল পরিবার ,বাড়ি ফিরে যা দেখলেন
Next Article
advertisement
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলি-ডে হোম চালু করছে পুরসভা
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলিডে হোম চালু করছে পুরসভা
  • দিঘায় পুজোর আগেই বর্ধমান পুরসভার পরিচালিত হলি-ডে হোম চালু হচ্ছে, ঘর পেতে আর অসুবিধা হবে না.

  • হলি-ডে হোমের ভাড়া এখনও চূড়ান্ত হয়নি, তবে শহরের বাসিন্দাদের সাধ্যের মধ্যেই রাখা হবে বলে জানানো হয়েছে.

  • পুরসভা পরিচালিত হলি-ডে হোম চালু হলে ছুটির সময় ঘর না পাওয়ার সমস্যা থেকে মুক্তি মিলবে বর্ধমানবাসীর.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement