advertisement

Purulia News: হস্তশিল্পের প্রসার ঘটাতে অভিনব উদ্যোগ

Last Updated:

হস্তশিল্পের প্রসার ঘটেতে তৎপর হয়ে উঠেছে সরকার। সেই লক্ষ্যে পুরুলিয়ায় আয়োজিত হল বিশেষ প্রতিযোগিতা

+
হস্তশিল্পীদের

হস্তশিল্পীদের জন্য অভিনব উদ্যোগ

পুরুলিয়া: হস্তশিল্পের প্রসার ঘটাতে প্রতিযোগিতা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়ে গেল পুরুলিয়ায়। রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দফতরের অধীন ও জেলা শিল্প কেন্দ্রের আয়োজনে বৃহস্পতিবার এই প্রতিযোগিতা ও প্রদর্শনী হয় দুলমি-নডিহা রূপসী শিল্পতীর্থতে। পুরুলিয়ার হস্তশিল্প বরাবরই রজ্যবাসীর নজর কাড়ে। এই জেলার একাধিক হস্তশিল্প ভিন জেলা, রাজ্য সহ বিদেশেও নাম কুড়িয়েছে। এই হস্তশিল্পকে সকলের কাছে তুলে ধরতেই এই প্রর্দশনী আয়োজিত হল জেলা শিল্প কেন্দ্র। এর ফলে আরও উৎসাহিত হবেন হস্তশিল্পীরা।
এ বিষয়ে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত বলেন, পুরুলিয়ার হস্তশিল্পকলাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। এই শিল্পকলার সঙ্গে জড়িয়ে থাকা মানুষজনদের প্রতিভার অভাব নেই। সরকারের তরফে আমরা সব রকম সাহায্য করছি। এই শিল্পীর প্রসার ঘটাতে আরও সাহায্য করা হবে সরকারিভাবে।
advertisement
advertisement
এই বিষয়ে অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার) রাজেশ রাঠোর বলেন, এই প্রতিযোগিতায় যে সকল শিল্পীরা অংশগ্রহণ করেছেন তাঁদের মধ্যে যারা জয়ী হবে আগামী দিনে তাঁরা রাজ্যস্তরে অংশ নিতে পারবেন। এই ধরনের হস্তশিল্প প্রদর্শনির ফলে প্রতিযোগীদের মধ্যে কাজের উৎসাহ আরও অনেক বাড়বে।
শমিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News: হস্তশিল্পের প্রসার ঘটাতে অভিনব উদ্যোগ
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement