advertisement

Purulia News : পুরুলিয়ার লোক আদালতে ২২৬৫ টি মামলার নিষ্পত্তি, খুশি আমানতকারীরা!

Last Updated:

স্বল্প খরচে ও কম সময়ে জনগণকে ন্যায়বিচার পাইয়ে দেওয়ার বিশেষ পদক্ষেপ হল লোক আদালত। সমাজের দরিদ্র ও পিত্ত মানুষেরা লোক আদালতে মাধ্যমে দ্রুত ন্যায় বিচার পেয়ে থাকে।

+
লোক

লোক আদালতে নিষ্পত্তি হল ২২৬৫ টি মামলার

পুরুলিয়া : ভারতের বিচার ব্যবস্থার এক অভিনব রূপ লোক আদালত। স্বল্প খরচে ও স্বল্প সময়ে জনগণকে ন্যায়বিচার দেওয়ার প্রগতিশীল পদক্ষেপ হিসাবে লোক আদালতের প্রতিষ্ঠা হয়। ‌লোক আদালতে মূলত দাম্পত্য কলহ, পথ দুর্ঘটনা, পারিবারিক বিবাদ এ সকল মামলার নিষ্পত্তি হয়ে থাকে।
সমাজের দারিদ্র ও পীড়িত মানুষদের দ্রুত ন্যায় বিচারের পাইয়ে দিতে পারে এই লোক আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে শনিবার সারা ভারতবর্ষে জাতীয় লোক আদালত হিসেবে পালন করা হয়। ভারতের বিভিন্ন জেলার পাশাপাশি জেলা আইন কর্তৃপক্ষের পরিচালনায় পুরুলিয়া জেলাতেও জাতীয় লোক আদালতের আয়োজন করা হয়। পুরুলিয়া জেলায় লোক আদালতে ৫১২১ টির উপর মামলা উঠেছিল। পুরুলিয়া জেলা জুড়ে মোট ১৬ টি বেঞ্চ বসে। তার মধ্যে ১২ টি বেঞ্চ পুরুলিয়া শহরে, একটি কনজিউমার ফোরাম ও রঘুনাথপুর সাব ডিভিশনের ৩ বেঞ্চ বসে। বিগত সময়ের তুলনায় এইবারে কেসের সংখ্যা অনেকটাই বেশি ছিল বলে জানান পুরুলিয়া জেলার আইনি কর্তৃপক্ষের সচিব দেবাশীষ সাঁতরা। দীর্ঘ ৪ বছর ধরে চলা একটি মামলা লোক আদালতের বিনা খরচে নিস্পত্তি হওয়ায় খুশি এক আমানতকারী।
advertisement
advertisement
বান্দয়ান থেকে আসায় অপর এক আমানতকারী বলেন অনেক দিন ধরে তার একটি মামলা ঝুলে ছিল।‌ অবশেষে লোক আদালতের তার মামলার নিষ্পত্তি হল।
advertisement
লোক আদালতের উপর নির্ভর করে বহু দরিদ্র মানুষ আইনি ঝঞ্জাট থেকে রেহাই পেয়ে থাকে। এই দিন পুরুলিয়া জেলার লোক আদালতে ৫১২১ টির উপর মামলা উঠেছিল তার মধ্যে থেকে ২২৬৫ গুলি মামলার নিষ্পত্তি হয়েছে। ১৬ টি বেঞ্চের মধ্যে বিবাদী পক্ষের দিক থেকে নগদ ৯,০৩,৩০০ টাকা সংগ্রহ করা হয় এবং মোট ১,০৮,৭৫,৯৭৫ টাকা অ্যাওয়ার্ড হয়। সমস্ত দপ্তরের সহযোগিতায় পুরুলিয়ার জেলার জাতীয় লোকআদালত সফলতা অর্জন করেন।
advertisement
Sharmistha Banerjee
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News : পুরুলিয়ার লোক আদালতে ২২৬৫ টি মামলার নিষ্পত্তি, খুশি আমানতকারীরা!
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement