advertisement

Mukhosh Gram: ছৌ-এর 'মুখোশ গ্রাম' এখন পুতুল তৈরিতে বিখ্যাত! দেখুন ভিডিও

Last Updated:

ছৌ নাচের মুখোশ তৈরির জন্য বিখ্যাত অযোধ্যা পাহাড়ের চড়িদা গ্রাম। সেখানে এখন মুখোশের পাশাপাশি তৈরি হচ্ছে নতুন ধরনের পুতুল

+
title=

পুরুলিয়া: পুরুলিয়ার লোকসংস্কৃতির আঙিনা রঙিন করে আছে ছৌ নাচ। মানভূমির সুপ্রাচীন ঐতিহ্য বহন করে এই ছৌ। বিভিন্ন পৌরাণিক চরিত্র, পশুর বড় বড় মুখোশ পরে ছৌ শিল্পীদের উদ্দাম নাচ পুরুলিয়ার সঙ্গে একেবারে আষ্টেপৃষ্টে এক হয়ে গিয়েছে। অযোধ্যা পাহাড়ের পাদদেশে অবস্থিত চড়িদার গ্রাম ছৌ-এর মুখোশ তৈরির জন্য বিখ্যাত। একে সবাই মুখোশ গ্রাম বলেই চেনে। সেই চড়িদার গ্রামের‌ই এক অন্য পরিচিতি উঠে এল। আরও এক শিল্পকলায় দক্ষতার পরিচয় পাওয়া গেল এখানকার শিল্পীদের।
চড়িদা গ্রামের আকর্ষণের কেন্দ্রবিন্দু হল মুখোশ। কিন্তু বর্তমানে এই মুখোশের পাশাপাশি জায়গা করে নিচ্ছে হাতের কাজের তৈরি এক নতুন ধরনের পুতুল। এলাকারই স্বনির্ভর গোষ্ঠীর কিছু মহিলা নিজ উদ্যোগে তৈরি করছেন এই নতুন ধরনের পুতুল। আর এক ছৌ মুখোশ ব্যবসায়ী এই পুতুলগুলি গ্রামের মহিলাদের থেকে কিনে এনে দোকান সাজিয়েছেন। বহু উৎসাহী মানুষ 'মুখোশ গ্রামে' ভিড় জমাচ্ছেন এই নতুন ধরনের পুতুল দেখতে। ওই ব্যবসায়ীর দাবি, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কিছুটা আর্থিক সহযোগিতা করতে তিনি এই উদ্যোগ নিয়েছেন। করোনার সময় মুখোশ ব্যবসায় যথেষ্ট ভাটা পড়েছিল। তখন অনেকেই ছৌ মুখোশের পাশাপাশি নতুন ধরনের জিনিস দিয়ে পসার জমিয়েছেন। এই ধরনের নতুন পুতুল এর আগে মুখোশ গ্রামে বিক্রি হয়নি। আগামী দিনে এই পুতুলের চাহিদা বাড়বে বলে অনেকটাই আশাবাদী তিনি।
advertisement
advertisement
মানভূমির ঐতিহ্যবাহী ছৌ নাচ শিল্প-সংস্কৃতির জগতে এক অন্যতম জায়গা তৈরি করে নিয়েছে। এই ছৌ নাচকে দেশ-দুনিয়ার দরবারে পৌঁছে দিতে নানান উদ্যোগ নিয়েছে সরকার‌ও। ছৌ নৃত্যের মূল উপাদান ছৌ মুখোশ পৌঁছে যাচ্ছে জেলা তথা দেশের বিভিন্ন জায়গায়। আগামী দিনে ছৌ মুখোশের পাশাপাশি এই নতুন ধরনের পুতুল পর্যটকদের মন কাড়বে এমনটাই আশা করছেন ব্যবসায়ীরা।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Mukhosh Gram: ছৌ-এর 'মুখোশ গ্রাম' এখন পুতুল তৈরিতে বিখ্যাত! দেখুন ভিডিও
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement