advertisement

Purba Medinipur News: পিকনিকে আসা মানুষের সুবিধার্থে অস্থায়ী শৌচালয় ও পানীয় জল

Last Updated:

তমলুকে পিকনিক করতে এসে আর সমস্যায় পড়তে হবে না সাধারণ মানুষকে। উদ্যোগী পৌরসভা। তমলুক রূপনারায়ণ পাড়ের পিকনিক স্পটে অস্থায়ী শৌচালয় ও পানীয় জলের ব্যবস্থা পৌরসভার পক্ষ থেকে। শীত মানেই পিকনিক।

+
title=

#তমলুক : তমলুকে পিকনিক করতে এসে আর সমস্যায় পড়তে হবে না সাধারণ মানুষকে। উদ্যোগী পৌরসভা। তমলুক রূপনারায়ণ পাড়ের পিকনিক স্পটে অস্থায়ী শৌচালয় ও পানীয় জলের ব্যবস্থা পৌরসভার পক্ষ থেকে। শীত মানেই পিকনিক। তাই শীতকালে প্রতিটি নদীর তীরবর্তী অঞ্চলে সপ্তাহের শেষে শনি রবিবার দিন কিংবা যে কোন ছুটির দিন দলে দলে মানুষ আসেন পিকনিক করতে। কিন্তু পিকনিক স্পটে এসে নানান রকমের অসুবিধায় পড়তে হয় সাধারণ মানুষদের। বিশেষ করে পানীয় জল এবং শৌচালয় না থাকলে সমস্যা আরও গভীর হয়।
তমলুকের জনপ্রিয় পিকনিক স্পট রূপনারায়ণ নদের তীরবর্তী অঞ্চল। তমলুক শহরের পাশ দিয়ে বয়ে গেছে রূপনারায়ণ নদ। ফলে শীতকালে বহু মানুষ আসেন পিকনিকের জন্য। শুধু পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে নয় পার্শ্ববর্তী জেলাগুলি থেকে মানুষ আছেন পিকনিকের জন্য তমলুকের রূপনারায়ণের পাড়ে। কিন্তু তোমাকে পিকনিক করতে এসে সবচেয়ে সমস্যায় পড়তে হয় পিকনিক দলদের।
advertisement
আরও পড়ুনঃ জমির ধান আগুনে পুড়ে ছাই! সংকটে কৃষকের পরিবার
রূপনারায়ণ নদের পাড়ে পিকনিক স্পটে নেই পানীয় জলের ব্যবস্থা ও শৌচালয়ের ব্যবস্থা। শৌচালয় না থাকায় বিশেষ করে মহিলাদের আরও বেশি সমস্যা হয়। এবার পিকনিক করতে আসা মানুষজনের পাশে তাম্রলিপ্ত পৌরসভা। তাম্রলিপ্ত পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডএর রূপনারায়ণ নদী পাড়ের পিকনিক স্পটে পৌরসভার পক্ষ থেকে অস্থায়ী শৌচালয় ও পানীয় জলের ব্যবস্থা রাখার হবে বলে জানান তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান ড. দীপেন্দ্র নারায়ণ রায়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ মহিষাদল রাজবাড়ি পরিদর্শন করলেন বিধানসভার অধ্যক্ষ
তিনি বলেন, 'ডিসেম্বর মাস মানেই পিকনিকের জন্য মানুষ আসেন তমলুকে। পিকনিক স্পটে স্থানীয় কাউন্সিলর কে অস্থায়ী শৌচালয় ও পানীয় জলের ব্যবস্থার জন্য বলা হয়েছে। পৌরসভার নিজস্ব জায়গা না থাকায় অন্যের জায়গায় স্থায়ী শৌচালয় ও পানীয় জলের ব্যবস্থা করা সম্ভব না।'
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur News: পিকনিকে আসা মানুষের সুবিধার্থে অস্থায়ী শৌচালয় ও পানীয় জল
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement