advertisement

East Medinipur News: লেগেই রয়েছে কালবৈশাখীর ঝড়-বৃষ্টি! কপালে চিন্তার ভাঁজ মুগ ডাল চাষিদের  

Last Updated:

তীব্র গরমে নাজেহাল মানুষ। প্রতিদিন সন্ধের পর কালবৈশাখী ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গবাসীকে স্বস্তি দিলেও ক্ষতির মুখে ফেলে দিয়েছে মুগডাল চাষিদের

+
Punskura

Punskura block

#পাঁশকুড়া:  তীব্র গরমে নাজেহাল মানুষ। প্রতিদিন সন্ধের পর কালবৈশাখী ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গবাসীকে স্বস্তি দিলেও, ক্ষতির মুখে ফেলে দিয়েছে মুগডাল চাষিদের। মে মাসের শেষের দিকে মুগ ডাল মাঠ থেকে ঘরে তোলা হয়। আর এই সময় প্রতিদিন সন্ধের পর ঝড়-বৃষ্টি শুরু হচ্ছে। যার ফলে মুগ ডাল পেকে গেলেও মাঠে নষ্ট হচ্ছে।
পূর্ব মেদিনীপুর জেলায় কোলাঘাট, পাঁশকুড়া, এগরা ১ ও ২ ব্লক সহ বিভিন্ন ব্লকে প্রায় ২২ হাজার হেক্টর জমিতে বিভিন্ন ডাল চাষ হয়। অন্যান্য ডালের চেয়ে পূর্ব মেদিনীপুর জেলায় সবচেয়ে মুগ ডাল বেশি চাষ হয়। পাঁশকুড়া ব্লকে বহু চাষি লাভের আশায় মুগ ডাল চাষ করে। এক বিঘা জমিতে মুগ ডাল চাষ করতে খরচ হয় ২৫ থেকে ৩০ হাজার টাকা। এক বিঘা জমিতে মুগ ডাল পাওয়া যায় ৬০ থেকে ৬৫ হাজার টাকার।
advertisement
advertisement
এখন বাজারে মুগ ডালের দাম অনেকটাই বেশি। উৎপাদিত ফসল থেকে মুগডাল চাষিরা লাভ অনেকটাই ঘরে তোলে। পাঁশকুড়া ব্লকে চাষিরা নিজের জমিতে মুগ ডাল চাষের পাশাপাশি বহু চাষি টাকার বিনিময়ে অন্যের জমি লিজ নিয়ে মুগ ডাল চাষ করে থাকে। কিন্তু চলতি বছরের মে মাসের শেষের দিকে পরপর কালবৈশাখীর ঝড় বৃষ্টিতে ঘরে তোলার আগে মাঠেই নষ্ট হচ্ছে মুগ ডাল।
advertisement
পাঁশকুড়ার এক কৃষক পরিবারের এক কৃষক জানান, ঝড় বৃষ্টির কারণে দারুন ক্ষতি হয়েছে মুগ ডাল চাষে। মুগ ডালের চাষের খরচ কিভাবে উঠবে তা নিয়ে চিন্তায়। যদিও এ বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলার সহ কৃষি অধিকর্তা মৃণালকান্তি বেরা জানান, 'কৃষকদের বলব যত তাড়াতাড়ি সম্ভব পেকে যাওয়া মুগডাল ঘরে তুলে আনতে। মুগ ডাল চাষের ধান চাষ শুরু হয়। প্রতিটি ব্লকে ব্লকে ভর্তুকি দিয়ে ধান বীজ বিক্রয় করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। তাই যেসব কৃষকরা মুগ ডাল চাষ করে ক্ষতির মুখে পড়েছে তাদের জানাচ্ছি ধান বীজ সংগ্রহ করতে।'
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: লেগেই রয়েছে কালবৈশাখীর ঝড়-বৃষ্টি! কপালে চিন্তার ভাঁজ মুগ ডাল চাষিদের  
Next Article
advertisement
IPL 2026: বিভিন্ন রাজ্যে নির্বাচনের জন্য আইপিএলের সূচি নিয়ে সমস্যায় বোর্ড, ১৩ মার্চের মধ্যে প্রকাশ প্রথম ২০ দিনের ফিক্সচার
বিভিন্ন রাজ্যে নির্বাচনের জন্য আইপিএলের সূচি নিয়ে সমস্যায় বোর্ড, ১৩ মার্চের মধ্যে প্রকাশ
  • বিভিন্ন রাজ্যে নির্বাচনের জন্য আইপিএলের সূচি নিয়ে সমস্যায় বোর্ড

  • ১৩ মার্চের মধ্যে প্রকাশ

  • টুর্নামেন্টের প্রথম ২০ দিনের সূচি প্রকাশ হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement