advertisement

Accident: ১২ নম্বর জাতীয় সড়কে ডাম্পারের ধাক্কায় বাইক আরোহীর মৃত‍্যু, এলাকায় চাঞ্চল্য!

Last Updated:

Accident: ১২ নম্বর জাতীয় সড়কে বড় দুর্ঘটনা। কালীগঞ্জ থানার দেবগ্রামের ১২ নম্বর জাতীয় সড়কে বুধবার সকালের সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় বছর ২৩-শের রকি মণ্ডল। রকি পলাশীপাড়ার ধাওয়াপাড়া গ্রামের বাসিন্দা।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
নদীয়া, সমীর রুদ্র: ১২ নম্বর জাতীয় সড়কে বড় দুর্ঘটনা। কালীগঞ্জ থানার দেবগ্রামের ১২ নম্বর জাতীয় সড়কে বুধবার সকালের সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় বছর ২৩-শের রকি মণ্ডল। রকি পলাশীপাড়ার ধাওয়াপাড়া গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি একটি ক্রেডিট কার্ড সংস্থায় কর্মরত ছিলেন। আজ, বুধবার সকালে কাজে যাওয়ার উদ্দেশ্যে বাইক চেপে রওনা হন।
আরও পড়ুনঃ আমেরিকায় ৫০ বছরে প্রথম তেল শোধনাগার! ট্রাম্পের বড় ঘোষণায় রিলায়েন্সের বিনিয়োগ
দুর্ভাগ্যবশত, পথে পিছন দিক থেকে আসা একটি ডাম্পার তার বাইকে ধাক্কা মারে। দুর্ঘটনায় তিনি তৎক্ষণাৎ গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। দেবগ্রাম ফাঁড়ির পুলিশ তাঁকে উদ্ধার করে দ্রুত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান, যেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
advertisement
advertisement
স্থানীয়রা জানান, দুর্ঘটনার স্থানটি যথেষ্ট ব্যস্ত, যেখানে নিয়মিত বড় যানবাহন চলাচল করে। রকি মণ্ডলের আকস্মিক মৃত্যু এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে এবং ডাম্পারের চালককে আটক করেছে। নিহতের পরিবার শোকস্তব্ধ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Accident: ১২ নম্বর জাতীয় সড়কে ডাম্পারের ধাক্কায় বাইক আরোহীর মৃত‍্যু, এলাকায় চাঞ্চল্য!
Next Article
advertisement
জ্ঞানেশ কুমারকে লক্ষ্য করে চিৎকার ডেরেকের...? মুখ্য নির্বাচন কমিশনারকে চুপ করতে বলার অভিযোগ কমিশনের! পাল্টা আসরে তৃণমূল
জ্ঞানেশ কুমারকে লক্ষ্য করে চিৎকার ডেরেকের...? মুখ্য নির্বাচন কমিশনারকে চুপ করতে বলার অভিযোগ! পাল্টা আসরে তৃণমূল
  • জ্ঞানেশ কুমারকে লক্ষ্য করে চিৎকার ডেরেকের?

  • মুখ্য নির্বাচন কমিশনারকে চুপ করতে বলার অভিযোগ কমিশনের!

  • পাল্টা আসরে তৃণমূল, এসআইআর তরজা তুঙ্গে!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement