advertisement

East Medinipur News: ট্রলার মালিক ও মৎস্যজীবীদের জন্য সুখবর, ড্রেজিং হবে দিঘা মোহনা

Last Updated:

ট্রলার ও মৎস্যজীবীদের জন্য সুখবর। তাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে এবার। বরাদ্দ হয়েছে অর্থ ড্রেজিং হবে দিঘা মোহনা। 

+
দিঘা

দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্র

দিঘা: ট্রলার ও মৎস্যজীবীদের জন্য সুখবর। তাঁদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে এবার। বরাদ্দ হয়েছে অর্থ ড্রেজিং হবে দিঘা মোহনা। প্রতিবছর মাছ ধরার মরসুমে দিঘা মোহনায় ট্রলার ডুবির ঘটনা ঘটে। এ বছরও সমুদ্রে মাছ শিকারের পর ফিরে আসার সময় দিঘা মোহনার কাছে চড়ায় ধাক্কা লেগে দুর্ঘটনা কবলে পড়েছে বেশ কয়েকটি ট্রলার। যদিও বা প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে ক্ষতি হয় ট্রলারে থাকা মাছ ও কয়েক লক্ষ টাকা মূল্যের ট্রলারের। সেই কারণে মৎস্যজীবীরা ড্রেজিং করার আবেদন জানিয়ে আসছিল বারবার। অবশেষে তাদের সেই আবেদনের সাড়া মিলল।
দিঘা মোহনা মৎস্যজীবীদের কাছে কার্যত আতঙ্কের হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ড্রেজিং না হওয়ার ফলে প্রতিবছরই মাছ ধরে ফিরে আসার সময় চড়ায় ধাক্কা লেগে ট্রলার ডুবির ঘটনা ঘটে। এবছরও মরসুমের শুরুর দিকে সমুদ্রে মাছ ধরে মোহনায় আসার সময় চড়ায় ধাক্কা লেগে দুটি ট্রলার ডুবে যায়। সাঁতারে জেলে মাঝিরা বিপদের হাত থেকে রক্ষা পেলেও কয়েক লক্ষ টাকার মাছ সহ ট্রলার ডুবে যায়। চলতি মরসুমে ট্রলার ডুবির পরও দিঘা মোহনায় ড্রেজিং এর দাবি তোলে ট্রলার মালিক ও মৎস্যজীবীরা।
advertisement
আরও পড়ুন: ডায়াবেটিসের রোগীরা কি খাসির মাংস খেতে পারেন? কী বলছেন বিশেষজ্ঞেরা..
অবশেষে আগামী মরসুম থেকে আর চড়ায় ধাক্কা লেগে ট্রলার ডুবির ঘটনা ঘটবে না বলে মনে করছেন স্থানীয়রা। দিঘা মোহনায় ড্রেজিং এর জন্য কেন্দ্র ও রাজ্য যৌথ উদ্যোগে অর্থ অনুমোদন করা হয়েছে মোট ২১ কোটি টাকা। এই টাকার ১২ কোটি টাকা ড্রেজিংয়ের জন্য খরচ করা হবে এবং বাকি টাকা শংকরপুর ফিসিং হারবারের উন্নয়নের জন্য খরচ হবে বলে জানা যায় দিঘা শংকরপুর ফিশারমেন ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এছাড়া, আরও জানা যায় নভেম্বর মাসের পর ড্রেজিং-এর কাজ শুরু হবে।
advertisement
advertisement
এ বিষয়ে দিঘা শংকরপুর ফিশারমেন ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান প্রণব কর জানান, ‘‘মোহনায় ট্রেডিং সহ ফিশিং হারবারের উন্নয়নের জন্য কেন্দ্র ও রাজ্য মিলিয়ে মোট ২১ কোটি টাকা বরাদ্দ হয়েছে। ফলে দিঘা মোহনা এ ড্রেজিং এর সমস্যা মিটবে।’’ দিঘা মোহনায় ড্রেজিং-এর সমস্যা দীর্ঘদিনের অবশেষে সেই সমস্যা মিটতে চলেছে।
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: ট্রলার মালিক ও মৎস্যজীবীদের জন্য সুখবর, ড্রেজিং হবে দিঘা মোহনা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement