advertisement

East Medinipur News: সোনা চুরির অভিযোগে গণ পিটুনি এক যুবককে,দেখুন ভিডিও 

Last Updated:

চোর সন্দেহে এক যুবককে বেধড়ক গণধোলাই। ওই যুবককে উদ্ধার করল পুলিশ!

+
তমলুক

তমলুক থানা 

তমলুক: চোর সন্দেহে এক যুবককে বেধড়ক গণধোলাই এলকাবাসীর। সাধারণ মানুষের হাত থেকে ওই যুবককে উদ্ধার করল তমলুক থানার পুলিশ! মঙ্গলবার সকালে একটি ফাঁকা বাড়ির মধ্যে ঢুকে পড়ে চুরি করে পালানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। তবে গ্রামবাসীদের হাতে ধরা পড়ে ওই যুবক বেধড়ক গণ ধোলাইয়ের শিকার হয়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের তমলুক থানার সাঁওতানচক এলাকায়।
প্রাথমিক ভাবে পুলিশ জানিয়েছে, তমলুক থানা এলাকাতেই ওই যুবকের বাড়ি। গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। চুরি করার অপরাধে সকালে নোংরা জলে চুবিয়ে শাস্তি দেওয়ার সঙ্গে সঙ্গে চলে মারধর। অমানবিক ঘটনার সাক্ষী থাকল তমলুক এলাকার সাওতানচক।
advertisement
advertisement
আরও পড়ুন: তিন যুদ্ধে শিক্ষা পেয়েছে পাকিস্তান! স্বীকার করে মোদির সঙ্গে আলোচনায় বসার আর্জি শরিফের
যুবককে বেধড়ক মার পরে নোংরা জলে উপর শুতে বাধ্য করেন এলাকাবাসীরা। ওই যুবক নোংরা জলের উপর শুতে রাজি না হওয়াতে বারবার চলে বেধড়ক মারধর। অমানবিক ঘটনার দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করল এলাকাবাসীরা। ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে নিয়ে যায়। পুরো ঘটনা তদন্ত করছে তমলুক থানার পুলিশ। তমলুক থানা পুলিশের সূত্রে জানা যায় ওই যুবক মানসিক ভারসাম্যহীন।
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: সোনা চুরির অভিযোগে গণ পিটুনি এক যুবককে,দেখুন ভিডিও 
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement