advertisement

East Bardhaman News: মর্মান্তিক! মাটি খুঁড়ে উদ্ধার সদ্যজাত শিশু, তীব্র চাঞ্চল্য বর্ধমানে

Last Updated:

ফের বর্ধমান শহরে সদ‍্যজাত শিশু উদ্ধার ঘিরে চাঞ্চল‍্য। বর্ধমান শহরে পাঁচ নম্বর ওয়ার্ডের হরের ডাঙ্গা এলাকায় সদ‍্যজাত শিশুর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চ‍্যল‍্য ছড়ায়। 

+
ফের

ফের শিশু উদ্ধার 

#পূর্ব বর্ধমান: ফের বর্ধমান শহরে সদ‍্যজাত শিশু উদ্ধার। বর্ধমান শহরে পাঁচ নম্বর ওয়ার্ডের হরের ডাঙ্গা এলাকায় সদ‍্যজাত শিশুর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চ‍্যল‍্য ছড়ায়। স্থানীয়দের কেউ কেউ সেই সদ্যজাত শিশুকে মাটি চাপা দিয়ে দিয়েছিল। তবে স্থানীয়দের মধ্যে কেউ কেউ বা কারা খবর দেয় বর্ধমান থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বর্ধমান থানার পুলিশ। উদ্ধার করা হয় সদ্যজাত শিশুর দেহ। যদিও এই ঘটনা কে ঘটিয়েছে এই ঘটনার সঙ্গে কারা যুক্ত রয়েছে এখনও জানা যায় নি।
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বেশ কয়েকদিন আগেই বর্ধমান শহরে শিশুর দেহ উদ্ধার হয়েছিল। আর এদিন ফির শহর বর্ধমানে পাঁচ নম্বর ওয়ার্ডে সদ্যোজাত শিশুর দেহ উদ্ধার হল। যা নিয়ে রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয়েছে এলাকায়। বারবার বর্তমান শহরে এইরকম সদ্যোজাত শিশুর দেহ উদ্ধার হচ্ছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে প্রশাসনিক আধিকারিকরা।
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দারা বলেন, "সকালে ঘুম থেকে উঠেই, ওই সদ্যোজাত শিশুর দেহ দেখতে পায় তারা। এরপরই খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার করে শিশুটির দেহ। শিশুটির সম্ভবত ছ থেকে সাত মাস বয়স হবে। এলাকায় ছোট ছোট ছেলেমেয়েরা এই দৃশ্য দেখে কি শিখছে। সমাজ দিন দিন অবনতির দিকে যাচ্ছে বলেও মত অনেকের।" সদ্য জাত শিশুর দেহ দেখে অনেকেই দুঃখ প্রকাশ করেন।
advertisement
মালবিকা বিশ্বাস
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: মর্মান্তিক! মাটি খুঁড়ে উদ্ধার সদ্যজাত শিশু, তীব্র চাঞ্চল্য বর্ধমানে
Next Article
advertisement
Civic Volunteer: স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, মাঝপথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
স্ত্রীকে আনতে যাওয়ার পথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
  • মোটরসাইকেলকে কুকুরের তাড়া, পালাতে গিয়ে দুর্ঘটনা৷

  • কালনায় পথ দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ার৷

  • কুকুরের উপদ্রব নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement