advertisement

Purba Bardhaman News: গান গেয়ে অর্থ সংগ্রহ করে দুঃস্থকে সাহায্য করতে পথে বাউল শিল্পী

Last Updated:

বর্ধমান শহরের বাবুরবাগ কালিতলা এলাকার বাসিন্দা ১৫ বছরের পাপড়ি মুখার্জী। তার দুটি কিডনি নষ্ট। দুঃস্থ পরিবারের মেয়ে পাপড়ি। পরিবারে রয়েছে তার মা বাবা। বাবা একটি কিডনি দেবে মেয়েকে। তবে সেই কিডনি পাপড়ির শরীরে যুক্ত করতে খরচ অনেক।

+
title=

#পূর্ব বর্ধমান : বর্ধমান শহরের বাবুরবাগ কালিতলা এলাকার বাসিন্দা ১৫ বছরের পাপড়ি মুখার্জী। তার দুটি কিডনি নষ্ট। দুঃস্থ পরিবারের মেয়ে পাপড়ি। পরিবারে রয়েছে তার মা বাবা। বাবা একটি কিডনি দেবে মেয়েকে। তবে সেই কিডনি পাপড়ির শরীরে যুক্ত করতে খরচ অনেক। এখন প্রয়োজন অনেক অর্থের। সেই অর্থ তার মা বাবার কাছে নেই। তাই অনেকেই পাপড়ির পরিবারকে সাহায্য করছে। আর এবার পাপড়ি মুখার্জীর জন‍্য হাতে ভিক্ষার পাত্র নিয়ে রাস্তায় নামল, বাউল শিল্পী স্বপন দত্ত। বাউল গানের মধ‍্যে দিয়ে তিনি পথ চলতি মানুষদের পাপড়ির অসুস্থতার কথা জানাচ্ছেন।
পাশাপাশি পথ চলতিদের কাছ থেকে অর্থ সাহায্য নিচ্ছেন। শহর বর্ধমানের কার্জনগেট চত্বর এলাকায় তিনি বাউল গান করে সাহায্য চাইলেন পাপড়ি মুখার্জীর জন‍্য। গলায় পাপাড়ি মুখার্জীর ছবি টাঙিয়ে তিনি সাহায‍্যে চাইলেন মানুষের কাছে গানের মধ‍্যে দিয়ে। শুধু এই পাপড়ি মুখার্জির জন্যই নয়। এর আগেও বিভিন্ন বিষয় সাধারণ মানুষকে সচেতন করতে মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন বর্ধমানের এই বাউল শিল্পী স্বপন দত্ত।
advertisement
আরও পড়ুনঃ ভাতা বৃদ্ধি সহ একাধিক দাবিতে পথে নামলেন বিশেষভাবে সক্ষমরা
শুধু জেলায় নয় জেলার বাইরেও বিভিন্ন জায়গায় তিনি গান গেয়ে সাধারণ মানুষকে সচেতন করেন। গানই হল স্বপনবাবুর অস্ত্র, আবার গানই হল তার সম্বল। তাই বাউল গানের মধ্যে থেকে তিনি সামাজিক কাজ করেন আবার দুঃস্থ মানুষের পাশে দাঁড়ান। ঠিক সেভাবেই পাপড়ি মুখার্জির অভাবের কথা শুনে তিনি ফের গান গাইতে গাইতে নেমে বললেন রাস্তায়। পাপড়ি মুখার্জির জন্য গান গেয়ে উপার্জন করছেন অর্থ, আর সেই অর্থ তিনি তুলে দেবেন পাপড়ি মুখার্জির বাবা মায়ের হাতে।
advertisement
advertisement
Malobika Biswas
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: গান গেয়ে অর্থ সংগ্রহ করে দুঃস্থকে সাহায্য করতে পথে বাউল শিল্পী
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement