advertisement

ফের কমল পেট্রোল ডিজেলের দাম, স্বস্তিতে সাধারণ মানুষ

Last Updated:

সোমবার ফের কমল পেট্রোল ডিজেলের দাম ৷ এই নিয়ে টানা ১৩ দিন ধরে কমল পেট্রোল- ডিজেলের দাম ৷ দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ে পেট্রোলের দাম কমেছে ১৯ থেকে ২১ পয়সার মধ্যে ৷

#নয়াদিল্লি: সোমবার ফের কমল পেট্রোল ডিজেলের দাম ৷ এই নিয়ে টানা ১৩ দিন ধরে কমল পেট্রোল- ডিজেলের দাম ৷ দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ে পেট্রোলের দাম কমেছে ১৯ থেকে ২১ পয়সার মধ্যে ৷ চারটি মেট্রো সিটিতে ডিজেলের দাম কমেছে ১৫ থেকে ১৬ পয়সার মধ্যে ৷
এর জেরে কলকাতায় পেট্রোলের দাম কমে হয়েছে লিটারে ৭৯.২৫ টাকা ৷ ডিজেলের দাম কমে হয়েছে ৭০.৫ টাকা প্রতি লিটারে ৷ অথার্ৎ গত ১৩ দিনে পেট্রোলের মোট দাম কমেছে লিটারে ১.৮১ টাকা ৷ ডিজেলের ১৩ দিনে দাম কমেছে কলকাতায় ১.৩৬ টাকা প্রতি লিটারে ৷
advertisement
advertisement
কর্ণাটক নির্বাচনের পর ২ সপ্তাহেরও বেশি সময় ধরে পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধি সাধারণ মানুষকে এক জাঁতাকলের মধ্যে ফেলে দিয়েছিল ৷ পেট্রোপণ্যের মূল্য সামান্যতম হ্রাসের ফলে কিছুটা হলেও নিশ্চিন্তে সাধারণ মানুষ ৷ আজ নিয়ে ১৩-তম দিনেও কমল পেট্রোল-ডিজেলের দাম ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ফের কমল পেট্রোল ডিজেলের দাম, স্বস্তিতে সাধারণ মানুষ
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement