ভারতের সব থেকে 'বিরক্তিকর' ট্রেন, একবার উঠলে পাঁচদিনে নামতে পারবেন না!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Vivek express: ভারতের সব থেকে লম্বা দূরত্ব অতিক্রম করা ট্রেন এটি।
নয়াদিল্লি: ভারতীয় রেল আমাদের দেশের লাইফ লাইন। ভারতীয় রেলের নেটওয়ার্ক সারা দেশে ছড়িয়ে আছে। ভারতের রেল নেটওয়ার্ক সমগ্র এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্ক।
প্রতিদিন কোটি কোটি মানুষ যাতায়াত করেন ট্রেনে চেপে। এছাড়াও ভারতীয় রেলপথ পরিবহনের সবচেয়ে সস্তা মাধ্যম। খুব অল্প টাকায় আপনি অনেক দূর ভ্রমণ করতে পারবেন।
ভারতে ১৩ হাজারেরও বেশি ট্রেন চলে। তারর মধ্যে কিছু ট্রেন এক শহর থেকে অন্য শহরে যায়। কিছু ট্রেন দেশের এক কোণ থেকে আরেক কোণ পর্যন্ত চলাচল করে।
advertisement
advertisement
আরও পড়ুন- অক্সিজেন শেষ হয়ে আসছে! পৃথিবীতে মানুষ আর কতদিন বাঁচবে? বড় দাবি বিজ্ঞানীদের
একটি ট্রেনের দেশের এক কোণ থেকে অন্য কোণে যেতে বেশ কয়েক দিন সময় লাগে। বিবেক এক্সপ্রেস সবথেকে বেশি দূরত্ব অতিক্রম করে। অনেকে এই ট্রেনের যাত্রা বিরক্তিকর বলেন। এটি অসমের ডিব্রুগড় থেকে তামিলনাড়ুর কন্যাকুমারী পর্যন্ত যাতায়াত করে।
advertisement
অসমের ডিব্রুগড় থেকে তামিলনাড়ুর কন্যাকুমারী যেতে বিবেক এক্সপ্রেস প্রায় ৮২ ঘন্টা ৫০ মিনিট সময় নেয়। বিবেক এক্সপ্রেস ট্রেনটি শনিবার রাত ১১:০৫ মিনিটে ডিব্রুগড় থেকে ছাড়ে। বুধবার সকাল ৯:৫৫ মিনিটে কন্যাকুমারী পৌঁছায়।
এই সময়ের মধ্যে ট্রেনটি প্রায় ৫৬ টি স্টেশনে থামে। বিবেক এক্সপ্রেস ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত প্রায় ৪২৭৩ কিলোমিটার দূরত্ব ভ্রমণ করে।
advertisement
আরও পড়ুন- Moye Moye…! সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে এই গান, মোয়ে-মোয়ে শব্দের মানে কী?
বিশ্বের দীর্ঘতম দূরত্বে চলাচল করা ট্রেনের তুলনায় বিবেক এক্সপ্রেস কিছুই নয়। এটি সেই ট্রেনের মাত্র অর্ধেক দূরত্ব অতিক্রম করে। রাশিয়ার ট্রান্স-সাইবেরিয়ান রুটে চলা একটি ট্রেন বিবেক এক্সপ্রেসের চেয়ে দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে।
ভারতের দ্বিতীয় দীর্ঘতম দূরত্বের ট্রেনের নাম হিমসাগর এক্সপ্রেস। এটি জম্মুর মা বৈষ্ণো দেবী কাটরা রেলওয়ে স্টেশন থেকে তামিলনাড়ুর কন্যাকুমারী পর্যন্ত চলে।
advertisement
হিমসাগর এক্সপ্রেস যাত্রা শেষ করতে প্রায় ৭৩ ঘন্টা এবং ৩০ মিনিট সময় নেয়। ট্রেনটি ৩৭৮৫ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 03, 2023 12:06 AM IST











