advertisement

Viral: ‘দুটো বিয়ে করব’!বরের সঙ্গে প্রেমিককেও বিয়ে করতে চেয়ে থানায় তাণ্ডব নববধূর, রইল ভাইরাল ভিডিও

Last Updated:

Viral:ছাদনাতলায় বরের পাশাপাশি তিনি প্রেমিককেও বিয়ে করতে চান

থানায় হাজির নববধূ৷ সেখানেই শেষ নয়, তিনি সেখানে চরম নাটকীয় পরিস্থিতির কেন্দ্রে৷ থানায় গিয়ে তিনি সরাসরি আর্জি জানালেন প্রেমিককে বিয়ে করার৷ ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় (এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ18 বাংলা) ৷ ভিডিওতে দেখা যাচ্ছে নববধূর সাজে থানায় ঢুকে কার্যত ঝড় তুললেন ওই তরুণী৷ চিৎকার করে বললেন ‘‘আমি দুটো বিয়ে করতে চাই! দুটো বিয়ে৷’’ অর্থাৎ ছাদনাতলায় বরের পাশাপাশি তিনি প্রেমিককেও বিয়ে করতে চান৷
প্রাথমিক দর্শনে অনুমান, তিনি নেশাগ্রস্ত ছিলেন৷ অ্যালকহোলের প্রভাবে থানা লণ্ডভণ্ড করেন তিনি৷ ছুড়ে ফেলে দিন কাগজপত্র, মোবাইল ফোন৷ তাঁকে শান্ত করার চেষ্টা করে যান মহিলা কনস্টেবলরা৷ কিছু পরে দেখা যায় লাল ও সোনালি জরির শাড়ি পরা ওই তরুণীকে থানা থেকে টেনে বার করে নিয়ে যাচ্ছেন এক মহিলা কনস্টেবল৷ এই ভিডিও ট্যুইটারে শেয়ার করেছেন দীপিকা নারায়ণ ভরদ্বাজ৷ এখনও পর্যন্ত ৩৯ হাজার ভিউজ এসেছে৷ রিট্যুইট ২৬৮৷
advertisement
আরও পড়ুন :  রাঁধেন ও চেটেপুটে খান কুমড়ো ঝিঙে পোস্ত, কাঁটার জন্য অসুবিধে ইলিশে, রাশিয়ান তরুণী এখন পাকা বাঙালি গিন্নি
সুরসিক নেটিজেনদের মজার মজার মন্তব্যও এসেছে প্রচুর৷ এক নেটিজেন লিখেছেন ‘‘আমি ওঁর স্বামীর সুস্থতা কামনা করি৷’’ আর একজনের মন্তব্য ‘‘ওঁর উপর মঞ্জুলিকা ভর করেছে৷ ২ টো কেন, ২০ টা বিয়েও করতে পারে৷’’ আর এক জনের কথায়, এক কাণ্ড করে দুটো বিয়ের কী দরকার! তার চেয়ে প্রেমিককেই তো বিয়ে করে নিতে পারতেন৷
advertisement
advertisement
advertisement
তবে শুধুই তীব্র ব্যঙ্গ বা বক্রোক্তি নয়৷ কম হলেও নববধূ পেয়েছেন সহমর্মিতাও৷ নেটিজেনদের একাংশ তাঁর পক্ষ নিয়ে দোষারোপ করেছেন তরুণীর বাবা মাকে৷ জোর করে তাঁর বিয়ে দেওয়ার জন্য৷ তাঁদের মতে, ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেওয়ার জন্য তিনি মানসিক স্থিতি হারিয়ে ফেলেছেন৷ এর জন্য দায়ী তাঁর বাবা মা৷ কারওর কারওর মত, সব কিছু না জেনে একজনের আচরণ দেখেই মন্তব্য অনুচিত৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral: ‘দুটো বিয়ে করব’!বরের সঙ্গে প্রেমিককেও বিয়ে করতে চেয়ে থানায় তাণ্ডব নববধূর, রইল ভাইরাল ভিডিও
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement