advertisement

Viral Video: ময়লা ফেলার গাড়িতেই মহানন্দে নবদম্পতির নাচ! পৌঁছলেন বিয়ের মন্ডপে

Last Updated:

ভিডিওটি ভাইরাল (Viral Video) হয়েছে৷ প্রায় আড়াই হাজার মানুষ ইতিমধ্যেই দেখে নিয়েছে ভিডিওটি৷

ভাইরাল ভিডিও
ভাইরাল ভিডিও
#ইসলামাবাদ: বিয়ে নিয়ে অনেকের অনেক স্বপ্ন থাকে৷ বহু ক্ষেত্রেই বিয়ের বিশাল আয়োজন করে থাকেন সকলে (Marriage Video)৷ অবশ্যই যার যেমন সামর্থ৷ তবে ধুমধাম বিয়ের রীতি সর্বত্রই৷ যার যেমন ক্ষমতা, তার থেকে কিছুটা বেশিই যেন থাকে বিয়ের আয়োজন৷ আর এই বিয়ের জন্যই চলে নানা প্ল্যানিং৷ কারণ সেটা ঠিক না হলেই তো সব ভেস্তে যাবে৷ এমনই এক বিয়েতে দেখা গেল অভিনব ব্যবস্থা৷
advertisement
পাকিস্তানের হুঞ্জায় JCB গাড়িতে (JCB vehicle) করে বিয়ের মন্ডপে পৌঁছলেন পাত্র-পাত্রী৷ এই ধরনের গাড়ি সাধারণত শিল্পাঞ্চলে ব্যবহার করতে দেখা যায়৷ খুব সাধারণভাবে ময়লার গাড়ি হিসেবেও নজরে আসে এই JCB গাড়ি৷ তাই নবদম্পতিকে এভাবে এমন গাড়িতে দেখে সকলেই অবাক৷ তবে তারা খুব খুশিতে নাচতে নাচতেই গেলেন বিয়ের আসরে৷ আর তাদের এই উৎসাহ দেখেই মজা পেয়েছেন নেটিজেনরা৷ ভিডিওটি ভাইরাল (Viral Video)হয়েছে৷
advertisement
৪০ সেকেন্ডের ভিডিও-তে দেখা গিয়েছে যে, বিয়ের জমকালো পোশাকে পাত্র-পাত্রী৷ JCB-র সামনের দিকের যে জায়গাটা কোদালের মতো, যা দিয়ে মাল তোলা হয়, সেখানে দাঁড়িয়ে তারা৷ আবার তাদের জন্য রাখা হয়েছে বসার জন্য সোফা! আর সঙ্গে সাজানো হয়েছে ফুল দিয়ে৷ সেখানে তাঁরা দাঁড়িয়ে রয়েছেন৷ আর হাত তুলে নাচছেন৷ রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা সকলে হাততালি দিচ্ছেন, সঙ্গে ফাটছে বাজি (Wedding Video)৷
advertisement
ভিডিওটি ভাইরাল (Viral Video) হয়েছে৷ প্রায় আড়াই হাজার মানুষ ইতিমধ্যেই দেখে নিয়েছে ভিডিওটি৷ লাইকের বন্যা সঙ্গে নানাবিধ মজার কমেন্টও এসেছে৷ কারণ এভাবে বিয়ের মন্ডপে যাওয়ার কথা কেউ কখনও ভাবেননি বলেই জানাচ্ছেন নেটিজেনরা৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: ময়লা ফেলার গাড়িতেই মহানন্দে নবদম্পতির নাচ! পৌঁছলেন বিয়ের মন্ডপে
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim:  'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
  • সিপিএমে দমবন্ধ পরিস্থিতি, দাবি প্রতীক উরের৷

  • তৃণমূলে যোগ দিয়েও নিশানা মহম্মদ সেলিমকে৷

  • মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রতীক উর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement