advertisement

Viral Video: তাঁর গাড়িতে কেন ধাক্কা ? রাগে গরীব ফল বিক্রেতার দোকানের ফল রাস্তায় ছুড়ে ফেললেন মহিলা ! দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

Bhopal viral video: ভাইরাল হওয়া ওই ভিডিওতে (Viral Video) দেখা যায়, ফল বিক্রেতার দোকানের সব ফল রাস্তায় ছুড়ে ছুড়ে ফেলছেন এক মহিলা ৷ সঙ্গে তুমুল গালিগালাজ !

Photo: Twitter
Photo: Twitter
ভোপাল: রাস্তার ধারে দাঁড়িয়ে ফল বিক্রি করছিলেন এক ফল বিক্রেতা ৷ তখনই ঘটে যায় এক অদ্ভূত কাণ্ড ৷ ভাইরাল হওয়া ওই ভিডিওতে (Viral Video) দেখা যায়, ফল বিক্রেতার দোকানের সব ফল রাস্তায় ছুড়ে ছুড়ে ফেলছেন এক মহিলা ৷ সঙ্গে তুমুল গালিগালাজ ! কিন্তু কেন ? কী কারণে এমন ঘটনা  ? মহিলার অভিযোগ ফল বিক্রেতার ঠেলা গাড়িটি তার গাড়িতে ধাক্কা মেরেছে ৷ তাতে তার গাড়ির ক্ষতি হয়েছে (Angry woman throws papayas from fruit seller's stall) ৷ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালে ৷
কিন্তু সত্যি কি তাই ? ভিডিওটি দেখলেই বোঝা যাচ্ছে যে বিক্রেতা রাস্তার এক ধারে দাঁড়িয়ে চুপচাপ ফল বিক্রি করছিলেন ৷ ওই মহিলাই বরং তার গাড়ি পার্ক করেছিলেন রাস্তার মধ্যে ৷ এর জন্য যদি একটু ধাক্কা লেগেও যায়, তার জন্য এত কাণ্ড করার কি আদৌ কোনও প্রয়োজন রয়েছে ? নেটিজেনরা এমন প্রশ্নই তুলেছেন ৷
advertisement
advertisement
advertisement
যেভাবে ঠেলা গাড়ি থেকে তুলে তুলে রাস্তায় ফলগুলি ফেলছিলেন ওই মহিলা ৷ তা অত্যন্ত নিন্দনীয় ঘটনা ৷ প্রায় ৮-১০টা পেপে ছুড়ে ফেলে দেন ওই মহিলা ৷ গরীব ফলবিক্রেতার এর জন্য অনেক টাকা ক্ষতি হয়েছে ৷ সেই সঙ্গে ফলেরও অপচয় করলেন ওই মহিলা ৷ এই ঘটনার জন্য প্রত্যেকেই ওই মহিলার সমালোচনা করেছেন ৷ এই ধরনের কাজ যারা করবেন, তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিৎ বলে দাবি প্রত্যেকেরই ৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: তাঁর গাড়িতে কেন ধাক্কা ? রাগে গরীব ফল বিক্রেতার দোকানের ফল রাস্তায় ছুড়ে ফেললেন মহিলা ! দেখুন ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement