advertisement

Viral Video: অত্যাধিক আস্পর্ধা! ফ্লাইওভার আটকে কাটা হল কেক, চলল গুলিও, দেখুন

Last Updated:

Birthday celebration: বার্থ ডে সেলিব্রেশন বদলে গেল উন্মাদনায়৷

#পটনা: জন্মদিনের উদযাপন! এমনি-তেমনি নয়৷ একেবারে মস্তানি করে৷ রাস্তা আটকে, সকলের ভোগান্তি করে কেক কাটা হল, আবার আনন্দে কয়েক রাউন্ড গুলিও চলল! ২০ জন যুবকের এই উল্লাসের ভিডিও সামনে আসতেই টনক নড়ল প্রশাসনের৷ ঘটনা বিহারের রাজধানী পটনার৷ ২৫ এপ্রিল, পাটলি উড়ালপুলের উপর উঠে এভাবে তাণ্ডব চালল ২০ জন৷ বার্থ ডে সেলিব্রেশন বদলে গেল উন্মাদনায়৷ ঘটনার ভিডিও (Viral Video) করে ইনস্টাগ্রামে পোস্ট করে এক বন্ধু৷ তাতেই দেখা যায় ২৫ এপ্রিল রাতে কী হয়েছিল৷
advertisement
পটনা শহরের গুরুত্বপূর্ণ উড়ালপুল৷ সেই উড়ালপুল জুড়ে প্রায় ১২টা এসইউভি গাড়ি দাঁড় করিয়ে রাখা হয়৷ এক ধার দিয়ে সারি বেঁধে দাঁড় করানো হয়েছিল গাড়িগুলি৷ দুই লেনের এই উড়ালপুলে গাড়ি দাঁড়িয়ে থাকার ফলে যানবাহন যাতায়াতে মারাত্মক সমস্যা হওয়ার কথা৷ তার মধ্যে একটি গাড়ির বনেটে কেক কাটা হয়৷ সঙ্গে চলে তারস্বরে গান এবং নাচ! এমনকি আনন্দে আত্মহারা হয়ে হাওয়ায় তিন রাউন্ড গুলিও চালায় উপস্থিত যুবারা৷ ঘটনার ভিডিও পোস্ট করে যে ব্যক্তি, তার ছোট কারবার রয়েছে নারসিগঞ্জ এলাকায়৷ ভিডিওটি ছড়িয়ে পড়তেই পুলিশের নজরে পড়ে৷
advertisement
রুপাশপুরের স্টেশন হাউজ অফিসার চন্দ্র ভানু জানান যে তাঁরা ঘটনার ব্যাপারে ওয়াকিবহাল এবং পদক্ষেপ নিয়েছেন৷ "এই ভিডিওটি নজরে আসতেই আমরা জানতে পারি সেদিন রাতে কী হয়েছিল৷ ভিডিও খতিয়ে দেখার পর, তড়িঘড়ি অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে৷ ২০জনের মধ্যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে৷" এর মধ্যে রয়েছে সৌরভ যাদব, যার জন্মদিন ঘিরেই এত কিছু ঘটে৷ অন্যদের খোঁজ চলছে বলে জানান পুলিশ আধিকারিক৷
advertisement
২০ জনের মধ্যে ২ জন গুলি চালিয়েছিল জন্মদিনের পার্টিতে৷ প্রায় আধা ঘণ্টা রাস্তা আটকে চলে এধরনের 'গুন্ডামি'৷ সবাইকে সনাক্ত করা গিয়েছে এবং এদের সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: অত্যাধিক আস্পর্ধা! ফ্লাইওভার আটকে কাটা হল কেক, চলল গুলিও, দেখুন
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement