Viral news: কলেজ পড়ুয়াদের চুম্বন চ্যালেঞ্জ! ভিডিও ফাঁস হতেই কড়া পদক্ষেপ করল পুলিশ
- Published by:Swaralipi Dasgupta
Last Updated:
Viral news: লিপ-লক প্রতিযোগিতার সময় শিক্ষার্থীরা ট্রুথ অ্যান্ড ডেয়ার গেম (Truth And Dare Game) খেলছিল।
#বেঙ্গালুরু: নামকরা কলেজের এক ছাত্র ও ছাত্রীর চুম্বনের ভিডিও (Kissing Video) ভাইরাল সোশাল মিডিয়ায়। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে কর্নাটকের (Karnataka) দক্ষিণ কন্নড় জেলার (Dakshina Kannada) ম্যাঙ্গালুরু শহরে (Mangaluru City)। পুলিশ জানিয়েছে, ভিডিওতে অন্যান্য বন্ধু-বান্ধবীদের উপস্থিতিতে এক ছাত্র ও ছাত্রীকে একটি ফ্ল্যাটের মধ্যে চুম্বন করতে দেখা যায়। দু'জনেই ইউনিফর্ম পরে ছিল সেই সময়। ভিডিওতে দেখা যায়, একটি আবাসনের ফ্ল্যাটে সেই সময় উপস্থিত বাকিরা উল্লাস করছে, তারা চুম্বনরত ছাত্র-ছাত্রীকে উদ্বুদ্ধ করছিল।
একটি মেয়েকে তাঁর কলেজ বন্ধুর কোলে শুয়ে থাকতেও দেখা গিয়েছে। এছাড়াও, ছেলেদের মধ্যে একজনকে পরের যুগলকে চুম্বনের জন্য ডাকতে শোনা যাচ্ছে। পুলিশ আরও জানিয়েছে যে কলেজ পড়ুয়ারা লিপ-লক প্রতিযোগিতার (Lip-Lock Challenge) আয়োজন করেছিল। লিপ-লক প্রতিযোগিতার সময় শিক্ষার্থীরা ট্রুথ অ্যান্ড ডেয়ার গেম (Truth And Dare Game) খেলছিল।
ম্যাঙ্গালুরুর পুলিশ কমিশনার এন শশী কুমার (N. Shashikumar) বলেছেন, ঘটনাটি মাস ছয়েক আগে একটি ব্যক্তিগত ফ্ল্যাটে ঘটেছিল। এক ছাত্র এক সপ্তাহ আগে ভিডিওটি একজনকে হোয়াটসঅ্যাপে (WhatsApp) পাঠায়, যা পরে ভাইরাল হয়ে যায়। পরে এটি কলেজ প্রশাসনের নজরে আসে। ভিডিও ভাইরাল হতেই কলেজ কর্তৃপক্ষ ওই দুই পড়ুয়াকে সতর্ক করে সাময়িক সাসপেন্ড করেছে।
advertisement
advertisement
যে ছেলেটি ভিডিও করেছিল তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে সূত্রের খবর। কমিশনার জানান, কলেজ কর্তৃপক্ষ বা অভিভাবকরা এখনও পর্যন্ত পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করেননি। তিনি আরও বলেন, লিপ-লক প্রতিযোগিতার সময় শিক্ষার্থীরা মাদক (Drugs) সেবন করেছিল কি না, পুলিশ তা খতিয়ে দেখবে।
advertisement
ভিডিও ছড়িয়ে পড়তেই কলেজ কর্তৃপক্ষ ও অভিভাবকদের দিকে আঙুল তুলেছেন নেটিজেনরা। সূত্র বলছে নামী কলেজের পড়ুয়াদের এই কর্মকাণ্ড কর্নাটকের ঐতিহ্যবাহী উপকূলীয় জেলায় শোরগোল ফেলে দিয়েছে। বিশেষ করে অভিভাবকদের হতবাক করেছে, সন্তানদের নিয়ে তাদের উদ্বেগও বাড়িয়েছে।
Location :
First Published :
Jul 22, 2022 2:34 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral news: কলেজ পড়ুয়াদের চুম্বন চ্যালেঞ্জ! ভিডিও ফাঁস হতেই কড়া পদক্ষেপ করল পুলিশ










