advertisement

Viral Girl: বিস্ময় শিশু! গোটা দেশ তাজ্জব বাংলার ছোট্ট মেয়ের কীর্তিতে! কী এমন কাণ্ড ঘটাল?

Last Updated:

Viral Girl: ঐন্দ্রির বয়স সবে মাত্র দু-বছর। কিন্তু এই অল্প বয়সে সে যা কাণ্ড করছে, তা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন আপনিও।

+
শিশুটির

শিশুটির বাড়ি পূর্ব বর্ধমান জেলায় 

পূর্ব বর্ধমান, আউশগ্রাম: ছোট্ট শিশুটির নাম ঐন্দ্রি মোহান্ত। ঐন্দ্রির বয়স সবে মাত্র দু-বছর। কিন্তু এই অল্প বয়সে সে যা কাণ্ড করছে, তা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন আপনিও। এই বয়সেই ঐন্দ্রি প্রায় ৫০টি ইংরেজি শব্দের বাংলা মানে বলতে পারে। এছাড়াও প্রায় ১৫টি জেনারেল নলেজ প্রশ্নের উত্তর একদম মুখস্ত তার। এই অল্প বয়সে প্রায় দশটি প্রাণীর মিমিক্রিও করতে পারে ঐন্দ্রি। অসাধারণ এই প্রতিভার জন্য ইতিমধ্যেই, ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তরফ থেকে অপ্রিসিয়েশন সার্টিফিকেটও এসেছে বাড়িতে। ধন্য ধন্য করছে বর্ধমানের মানুষ।
মেয়ের এই কীর্তিতে আপ্লুত তার মা কবিতা মোহান্ত। তিনি বলেন, “বাবা-মা হিসেবে আমরা খুবই খুশি হয়েছি চেষ্টা করব ও যেন আরও উন্নতি করতে পারে। বাড়ির লোকজন গ্রামের লোকজন-সহ আত্মীয়-স্বজন সকলেই খুব খুশি হয়েছে আমরা।”
advertisement
advertisement
পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের এড়াল অঞ্চলের নেউলবাঁধি গ্রামে বাড়ি বিস্ময় শিশু ঐন্দ্রি মোহান্তর। বাবা উৎপল মোহান্ত বর্তমানে তিনি বিএসএফ জওয়ান হিসেবে কর্মরত। বাড়িতে ঐন্দ্রিকে সবথেকে বেশি সময় দেন মা কবিতা দেবী। কবিতা দেবীর প্রচেষ্টাতেই ছোট্ট ঐন্দ্রির এই অল্প বয়সেই এত জ্ঞান।
advertisement
তবে শুরুটা হিয়েছিল একটু অন্যরকম ভাবে। এই প্রসঙ্গে কবিতা দেবী জানিয়েছেন, ওর বয়স যখন সাত মাস কেবল অন্নপ্রাশন হয়েছে তারপর থেকেই ওর কিছু কিছু জিনিস লক্ষ্য করি। যেমন ও যখন কান্নাকাটি করত তখন ওকে কোনও খেলনা দিয়ে বা মোবাইল ফোন দিয়ে চুপ করানো যেত না সেই জায়গায় যদি ওকে পড়ার বই সামনে রেখে পড়ানো হত তাহলে সেটাও খুব মন দিয়ে শুনত। যখন ওর প্রায় ১ বছর ৭ মাস বয়স হয় তখন ও ঠিকমত কথা বলতে পারত না।
advertisement
কবিতা দেবী আরও বলেন, “কিন্তু মেয়ের এখন প্রায় দু বছর বয়স হল। ও কিন্তু সাধারণ বাচ্চারা যে কথাগুলো বলে সেগুলো এখনও পর্যন্ত বলতে পারে না। অথচ যখন ওর ১ বছর ৮ মাস বয়স তখন আমি ওকে বর্ণমালা ক্যালেন্ডার দেখিয়ে কথা বলার সব অক্ষরগুলো চেনাচ্ছিলাম। তখন আমি দেখলাম এই শব্দগুলোকে ও খুব সহজেই মনে রাখতে পারছে। তখন থেকে এভাবেই ওকে শেখাতে আরম্ভ করি।”
advertisement
বিস্ময় শিশু ঐন্দ্রির মা কবিতা দেবী আরও জানিয়েছেন, এখানেই শেষ নয়। ওকে আরও ভালভাবে শিক্ষাদান করার চেষ্টা করব। চাইব, আগামী দিনে ঐন্দ্রি যেন আরও ভাল জায়গায় পৌঁছতে পারে।
বনোয়ারীলাল চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Girl: বিস্ময় শিশু! গোটা দেশ তাজ্জব বাংলার ছোট্ট মেয়ের কীর্তিতে! কী এমন কাণ্ড ঘটাল?
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim: 'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
  • প্রতীক উরের নিশানায় মহম্মদ সেলিম৷

  • প্রতীক উর সম্পর্কে বলতে গিয়ে সেলিমের চোখে জল৷

  • সেলিমের চোখের জলকে 'কুম্ভীরাশ্রু' বলে কটাক্ষ প্রতীক উরের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement