advertisement

‘ইন্ডিয়াওয়ালো, কখনও তো…’ পাকিস্তানি তরুণীর ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, কী বলছেন নেটিজেনরা?

Last Updated:

জানা গিয়েছে, তরুণীর নাম আফিয়া খান। পাকিস্তানের কোনও পাহাড়ি অঞ্চলের বাসিন্দা।

পাকিস্তানি তরুণীর ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় (Photo: Instagram)
পাকিস্তানি তরুণীর ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় (Photo: Instagram)
করাচি: “ইন্ডিয়াওয়ালো, কখনও তো পাকিস্তানে এসো।” এই সুরেই ভারতীয়দের আমন্ত্রণ জানালেন পাকিস্তানি তরুণী। পাহাড়ি গ্রাম আর সবুজে মোড়া প্রকৃতি। ভিডিওতে সেই নয়নাভিরাম দৃশ্য দেখিয়ে ভারতীয়দের এই বার্তা দিয়েছেন তিনি।
জানা গিয়েছে, তরুণীর নাম আফিয়া খান। পাকিস্তানের কোনও পাহাড়ি অঞ্চলের বাসিন্দা। আফিয়া নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে, হাসি হাসি মুখে পাকিস্তানের প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দিচ্ছেন আফিয়া। তাঁর পরনেও রঙচঙে পোশাক।
advertisement
advertisement
ভারতীয়দের জন্যই ভিডিওটি শ্যুট করেছেন আফিয়া। কথাও বলছেন ভারতীয় দর্শকদের উদ্দেশ্য করে। ভারতে তাই এই ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি। ভিডিওতে আফিয়া বলছেন, “ইন্ডিয়াওয়ালো, কখনও তো পাকিস্তানে এসো।” এরপরই পিছনে পাকিস্তানি পতাকা আর সবুজ পাহাড়ের দিকে আঙুল তুলে দেখালেন তরুণী। ব্যাকগ্রাউন্ডে বেজে উঠল গান।
গত কয়েক বছরে পাকিস্তানের একাধিক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বেশিরভাগ ভিডিওতেই সে দেশের পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগড়ে দিতে দেখা গিয়েছে পাকিস্তানিদের। ন্যূনতম নাগরিক পরিষেবার অভাব নিয়ে সোচ্চার হয়েছেন মহিলারাও।
advertisement
advertisement
পাকিস্তানে জল এবং বিদ্যুৎ সংকট চরমে উঠেছে। সম্প্রতি এই নিয়ে একটি ভিডিও শেয়ার করেছিলেন করাচির মহিলারা। অনেক দেশেই তা ভাইরাল হয়ে যায়। এবার ভারতীয়দের পড়শি দেশে আসার আমন্ত্রণ জানিয়ে তোলা ভিডিও ভাইরাল হল নেটদুনিয়ায়।
advertisement
এখনও পর্যন্ত ২৫ কোটি ৫০ লাখের বেশি ভিউ হয়েছে আফিয়ার ভিডিওতে। যা এককথায় রেকর্ড। ১২ লাখের বেশি লাইক, ২ লাখ ৮৩ হাজারের বেশি শেয়ার হয়েছে। বন্যা বইছে কমেন্টের। এখনও পর্যন্ত ১ লাখের বেশি নেটিজেন কমেন্ট করেছেন ভিডিওটিতে।
advertisement
বিবেক ভার্মা নামের এক ইউজার লিখেছেন, “আপনি ডাকবেন আর আমরা যাব না, তা কী হয়!” গুঞ্জেশ্বর পাসওয়ান নামের এক ইউজার আবার কিছুটা কটাক্ষের সুরে লিখেছেন, “পাকিস্তানিদের পছন্দ করি না, পাকিস্তানে যাওয়ার প্রশ্নই নেই। তবে পাকিস্তানি তরুণীদের খুব পছন্দ করি।”
অনেকেই এমন আমন্ত্রণ নিয়ে ব্যঙ্গ করেছেন আফিয়াকে। যেমন প্রিয়াংশু রাওয়াত লিখেছেন, “আপনার আমন্ত্রণের অপেক্ষাতেই তো ছিলাম। বাক্সপ্যাঁটরা গুছিয়ে এখনই যাচ্ছি।” সাহিল রাজপুত নামের এক ইউজার আবার আফিয়ার রূপে মজেছেন। তিনি লিখেছেন, “আপনার জন্যই পাকিস্তানে পরমাণু হামলা করিনি আমরা।” রাহুল রাজক নামের এক ইউজার লিখেছেন, “আমি পাকিস্তানে যেতে রাজি। কিন্তু আপনি কী আমার সঙ্গে ভারতে আসবেন? আমরা কিন্তু খালি হাতে ফিরি না।”
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
‘ইন্ডিয়াওয়ালো, কখনও তো…’ পাকিস্তানি তরুণীর ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, কী বলছেন নেটিজেনরা?
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement