advertisement

Optical Illusion: জঙ্গলের জানোয়ারের ভিড়ে লুকিয়ে খুদে কাঠবিড়ালি! বুদ্ধিমানরাই শুধু খুঁজে পাবে ১১ সেকেন্ডে

Last Updated:

Optical Illusion: আমাদের খুঁজে বের করতে হবে একটা কাঠবিড়ালিকে, তাও আবার মাত্র ১১ সেকেন্ডের মধ্যে, এদিকে সেটা কোথায় লুকিয়ে আছে তা ধরা বেশ মুশকিলের।

অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে নিজের মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নেওয়া যায়
অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে নিজের মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নেওয়া যায়
দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন হল চোখের ধাঁধাঁ। হামেশাই নানা রকম অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবির মধ্যে থেকে খুঁজে বার করতে হয় নানা রকম অবয়ব, অক্ষর ইত্যাদি। আর অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে নিজের মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নেওয়া যায়। অপটিক্যাল ইলিউশনের ধাঁধায় বিভিন্ন কোণ অথবা বিভিন্ন আকার ব্যবহার করা হয়ে থাকে। আর এগুলি খুঁজে বার করতে পারলে বা সমাধান করতে পারলেই বোঝা যায় যে, মানুষটির বুদ্ধির জোর এবং আইকিউ কতটা! এখানেই শেষ নয়, অপটিক্যাল ইলিউশনের ধাঁধার সমাধান করার ধরন থেকে বোঝা যায় মানুষের চারিত্রিক দোষ-গুণও। এমনকী জানা যায়, তাঁর মধ্যে থাকা নানা ধরনের বৈশিষ্ট্যও!
সম্প্রতি যে অপটিক্যাল ইলিউশন নেটদুনিয়ার বাসিন্দাদের মাতিয়ে রেখেছে, তা একান্তই নিজের দৃষ্টিশক্তির তীক্ষ্ণতা পরখ করে নেওয়ার। সত্যি বলতে কী, ছবিটায় নানা রঙের জানোয়ারের মধ্যে এক কাঠবিড়ালি এমন ভাবে মিশে রয়েছে যে তার জাল ভেদ করা কিছুটা হলেও কঠিন হয়ে উঠতে পারে। ছবিতে দেখছি আমরা জঙ্গলের এক দৃশ্য, তার ডালে ডালে পাখি, আরাম করে শুয়ে আছে আলসে বিড়াল, মাটিতে ঘুরে বেড়াচ্ছে ভাম, হরিণ, ভল্লুক- এই সব কিছুর মধ্যে থেকে আমাদের খুঁজে বের করতে হবে একটা কাঠবিড়ালিকে, তাও আবার মাত্র ১১ সেকেন্ডের মধ্যে, এদিকে সেটা কোথায় লুকিয়ে আছে তা ধরা বেশ মুশকিলের।
advertisement
advertisement
আরও পড়ুন : সন্তোষ দত্তর জন্মদিনে স্মৃতিচারণা তাঁর নাতির, জানালেন দাদু হিসেবে কেমন ছিলেন ‘জটায়ু’
যাই হোক, ছবি দেখে বিরক্ত লাগলে চলবে না, এগোতে হবে ধৈর্য ধরে। না পাওয়া গেলেও অসুবিধা নেই, আমরাই জানিয়ে দিচ্ছি কোথায় আছে সেই কাঠবিড়ালি। চোখ রাখতে হবে ছবির ডান দিক করে একটু উপরে, দুটো গাছের পাতা যেখানে একটা ফ্রেম তৈরি করেছে, ওখানে চোখ রাখলেই খুঁজে পাওয়া যাবে কাঠবিড়ালিটাকে, তরতর করে সে গাছ বাইছে, খুঁটিয়ে দেখলেই ধরে ফেলা যাবে তাকে, তা, যাঁদের দৃষ্টি খুব তীক্ষ্ণ, তাঁদের খোঁজও কি এই জায়গা ধরেই চলছিল?
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion: জঙ্গলের জানোয়ারের ভিড়ে লুকিয়ে খুদে কাঠবিড়ালি! বুদ্ধিমানরাই শুধু খুঁজে পাবে ১১ সেকেন্ডে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement