advertisement

Optical Illusion: তিন খুদে তো খুঁজে খুঁজে হয়রান, ওদের একটু সাহায্য করুন দেখি, পারবেন লুকানো একটা মুখ ছবি থেকে বের করতে?

Last Updated:

Optical Illusion for Testing Your IQ: গড় বুদ্ধিমত্তার উপরের লোকেরা ৭ সেকেন্ডের মধ্যেই লুকানো মুখ দেখতে পাবেন। ছবির তিন খুদে সাফ বোঝা যাচ্ছে পারছে না, একবার চেষ্টা করে দেখলে হয় না কত সময় লাগে?

Optical Illusion for Testing Your IQ
Optical Illusion for Testing Your IQ
কলকাতা: ছবির ধাঁধার বুদ্ধির পরীক্ষা এখন আর ততটাও নতুন কিছু নয়, এতটাই বিষয়টি জনপ্রিয়। সমস্যা হল এই ছবিতে গ্রামাঞ্চলের এক দৃশ্যে একটি মানুষের মুখ লুকানো রয়েছে। খুঁজতে হবে সেই লুকানো মুখ। গড় বুদ্ধিমত্তার উপরের লোকেরা ৭ সেকেন্ডের মধ্যেই লুকানো মুখ দেখতে পাবেন। ছবির তিন খুদে সাফ বোঝা যাচ্ছে পারছে না, একবার চেষ্টা করে দেখলে হয় না কত সময় লাগে?
অপটিক্যাল ইলিউশন বা ছবিতে দৃষ্টি ভ্রম এমন এক বস্তু বা ছবি যা মানুষের মস্তিষ্ককে কোনও বস্তুকে উপলব্ধি করার পদ্ধতিকে চ্যালেঞ্জ করে। শারীরিক, শারীরবৃত্তীয় এবং বুদ্ধিমত্তা বিভ্রমের মতো বিভিন্ন ধরনের ছবির ধাঁধা বা বিভ্রম রয়েছে।
advertisement
গবেষণায় দেখা গিয়েছে যে, একটি সাধারণ মানুষের মস্তিষ্ক প্রতিটি কোণ থেকে বিভিন্ন উপলব্ধি গঠন করে জিনিস বা চিত্রগুলিকে ভিন্ন ভিন্ন ভাবে দেখতে পারে। অনেক সময়, এই চিত্রবিভ্রমগুলি মনোবিশ্লেষণ পরীক্ষার একটি অংশ হয়ে ওঠে কারণ এগুলি কোনও ব্যক্তি কী ভাবে জিনিসগুলি উপলব্ধি করে তার দিক নির্দেশ করে। আর সঙ্গে সঙ্গে মানুষের বুদ্ধিমত্তার স্তর কেমন তাও বোঝার উপর আলোকপাত করে।
advertisement
এই ছবিতে গ্রামাঞ্চলের এক দৃশ্যে একটি মানুষের মুখ লুকানো রয়েছে। ছবির ভিতরে লুকানো সেই মানুষের মুখ খুঁজে বের করতে হবে। গড় বুদ্ধিমত্তার উপরের লোকেরা ৭ সেকেন্ডের মধ্যেই লুকানো মুখ দেখতে পাবেন। আর আমরা?
advertisement
এই চিত্রবিভ্রমটা একটা জটিল ধাঁধা এবং এটি প্রাপ্তবয়স্ক ও শিশুদের উভয়ের মস্তিষ্কের জন্যই একটি টিজার হিসাবে তৈরি করা হয়েছে৷ এই ছবিতে গ্রামাঞ্চলের এক দৃশ্যে একটি মানুষের মুখ লুকানো রয়েছে। সেই মুখটিকে তিনটি ছেলেই খুঁজছে। লুকিয়ে থাকা মুখটিকে খুঁজতে গিয়ে তিনটি ছেলেই তাদের সঙ্গে একটি কাঠের লাঠি নিয়ে যাচ্ছে। এই অপটিক্যাল বিভ্রমের সবচেয়ে জটিল অংশটি হল গ্রামাঞ্চলের ছবিতে লুকানো লোকটির মুখটি চিহ্নিত করা যেখানে রয়েছে একটি খামার বাড়ি এবং তা গাছ দিয়ে ঘেরা।
advertisement
ধাঁধার উত্তরটা হল ফুলসহ এক ভদ্রমহিলার সুন্দর ছবি। সাধারণত মানুষ দেখবে যে তিনটে ছেলে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আর হয় তো তাদের কাছাকাছি কোথাও লুকিয়ে আছে একজন লোক। তেমনটা কিন্তু নয়। ৭ সেকেন্ডের মধ্যে লুকানো মানুষের মুখ দেখতে না পেলে মুষড়ে পড়ার কিছু নেই। ধাঁধার সমাধান করতে হাজার হাজার প্রাপ্তবয়স্ক তাদের মাথার চুল ছিঁড়তে বাধ্য হয়েছেন প্রায়।
advertisement
কোনও ক্লু লাগবে কি?
এই ছবিটা ভাল ভাবে মনোযোগ দিয়ে দেখতে হবে এবং ছবির ভিতরে লুকানো মানুষের মুখটি খুঁজে বের করার চেষ্টা করতে হবে এক মনে। সেই লুকানো মুখ খুঁজে পাওয়া খুব কঠিন বলে মনে হতে পারে, তবে আমরা যদি ছবিটিকে উল্টো দিকে কাত করি, তবে তিনটি ছেলের কাছে সেই মুখটাকে লুকিয়ে থাকতে দেখতে সক্ষম হব। ছবিটির ডান দিকে এক সুন্দরী মহিলার মুখ গাছের আড়ালে লুকানো রয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion: তিন খুদে তো খুঁজে খুঁজে হয়রান, ওদের একটু সাহায্য করুন দেখি, পারবেন লুকানো একটা মুখ ছবি থেকে বের করতে?
Next Article
advertisement
Mamata Banerjee on Ajit Pawar Plane Crash: 'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক ইঙ্গিত মমতার, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' বিস্ফোরক মমতা, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
  • অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক অভিযোগ মমতার৷

  • পুরনো দল এনসিপি-তে মিশে যেতে চেয়েছিলেন পওয়ার, দাবি মুখ্যমন্ত্রীর৷

  • সুপ্রিম কোর্টের অধীনে তদন্তের দাবি৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement