advertisement

Optical Illusion: নিছক সাদা-কালো ডোরা? উঁহু, ওখানেই লুকিয়ে এক মহিলার মুখ, খুঁজে পেলে আপনি সেরার সেরা!

Last Updated:

Optical Illusion: এই সাদা-কালো ডোরার মধ্যে এক এক মহিলার মুখ এমন ভাবে মিশে রয়েছে যে তার জাল ভেদ করা কিছুটা হলেও কঠিন হয়ে উঠতে পারে।

ভাইরাল ছবি
ভাইরাল ছবি
কলকাতা: দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন হল চোখের ধাঁধা। হামেশাই নানা রকম অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবির মধ্যে থেকে খুঁজে বার করতে হয় নানা রকম অবয়ব, অক্ষর ইত্যাদি। আর অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে নিজের মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নেওয়া যায়। অপটিক্যাল ইলিউশনের ধাঁধায় বিভিন্ন কোণ অথবা বিভিন্ন আকার ব্যবহার করা হয়ে থাকে।
আর এগুলি খুঁজে বার করতে পারলে বা সমাধান করতে পারলেই বোঝা যায় যে, মানুষটির বুদ্ধির জোর এবং আইকিউ কতটা! এখানেই শেষ নয়, অপটিক্যাল ইলিউশনের ধাঁধার সমাধান করার ধরন থেকে বোঝা যায় মানুষের চারিত্রিক দোষ-গুণও। এমনকী জানা যায়, তাঁর মধ্যে থাকা নানা ধরনের বৈশিষ্ট্যও!
আরও পড়ুন: সুপুরুষ-রোম্যান্টিক নায়ক রাজ কিরণের ঠিকানা হয় পাগলাগারদ, হঠাৎ নিরুদ্দেশ! ২৫ বছরে আজও খোঁজ মেলেনি তাঁর
সম্প্রতি যে অপটিক্যাল ইলিউশন নেটদুনিয়ার বাসিন্দাদের মাতিয়ে রেখেছে, তা একান্তই নিজের দৃষ্টিশক্তির তীক্ষ্ণতা পরখ করে নেওয়ার। এও বলা যায় যে এই ছবি দেখতে দেখতে নিজের দেখার ক্ষমতার ওপরে রীতিমতো সন্দেহও জেগে উঠতে পারে। সত্যি বলতে কী, ছবিটায় সেভাবে দেখলে সাদা আর কালো রঙের ঢেউ খেলানো ডোরা ছাড়া আর কিছু নেই।
advertisement
advertisement
দেখুন সেই ছবিটি দেখুন সেই ছবিটি
আরও পড়ুন: ‘ঠোঁটে ঠোঁট স্পর্শ হয়, পরে আমি বমি করে ফেলি’, নায়কের ‘চুম্বন’ নিয়ে বিস্ফোরক রবিনা!
এদিকে এই সাদা-কালো ডোরার মধ্যে এক এক মহিলার মুখ এমন ভাবে মিশে রয়েছে যে তার জাল ভেদ করা কিছুটা হলেও কঠিন হয়ে উঠতে পারে। প্রাথমিক ভাবে দেখলে এই ঢেউ খেলানো সাদা-কালো ডোরার সঙ্গে সুদীর্ঘ কেশের তুলনা করা যায়, কিন্তু মহিলার মুখ? এটাই চ্যালেঞ্জ, এর মধ্যে থেকেই আমাদের খুঁজে বের করতে হবে একটা মহিলার মুখ, তাও আবার মাত্র ১০ সেকেন্ডের মধ্যে, এদিকে সেটা কোথায় লুকিয়ে আছে তা ধরা বেশ মুশকিলের।
advertisement
যাই হোক, ছবি দেখে বিরক্ত লাগলে চলবে না, দেখতে হবে ধৈর্য ধরে। না পাওয়া গেলেও অসুবিধা নেই, আমরাই জানিয়ে দিচ্ছি কী করতে হবে এক্ষেত্রে। চোখ রাখতে হবে ছবির সাদা-কালো ডোরায় নিবিড় ভাবে, অন্য কোনও দিকে তাকানো চলবে না, খুঁটিয়ে দেখলেই ধরে ফেলা যাবে সেই মহিলার মুখ, তা, যাঁদের দৃষ্টি খুব তীক্ষ্ণ, তাঁদের খোঁজও কি এই ভাবেই চলছিল?
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion: নিছক সাদা-কালো ডোরা? উঁহু, ওখানেই লুকিয়ে এক মহিলার মুখ, খুঁজে পেলে আপনি সেরার সেরা!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement