advertisement

Taj Mahal Revenue: প্রতিদিন কত টাকা আয় করে তাজ মহল? চোখ ছানাবড়া করে দেবে হিসেব, দেখুন ভিডিও

Last Updated:

ভারতীয়দের জন্য তাজ মহলের প্রবেশমূল্য ৫০ টাকা৷ তাজ মহলের ভিতরের স্মৃতি সৌধ দর্শন করতে গেলে অতিরিক্ত ২০০ টাকা দিতে হয়৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
প্রত্যেক দিনই ভারত সহ গোটা বিশ্ব থেকে অসংখ্য পর্যটক আগ্রার তাজ মহল দেখতে আসেন৷ সম্প্রতি তাজ মহলে দর্শকদের এই ভিড় নিয়েই একটি ভিডিও ভাইরাল হয়েছে৷ সেই ভিডিও-তে একটি কাল্পনিক হিসেব করে দেখানো হয়েছে, প্রতিদিন তাজ মহলের টিকিট বিক্রি করে কত টাকা উপার্জন হয়?
এই ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করেন প্রিন্স সলমন নামে একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী৷ বিভিন্ন ঐতিহাসিক সৌধ নিয়ে তিনি বিভিন্ন ধরনের তথ্য এবং ভিডিও সমাজমাধ্যমে তুলে ধরেন৷
এখনও পর্যন্ত এই ভিডিও-র ৭২ লক্ষ ভিউ হয়েছে৷ ওই ভিডিও-তে প্রিন্স সলমন নামে ওই ইনস্টাগ্রাম ব্যবহারকারী তাজ মহলের দৈনিক এবং বার্ষিক আয় কত তার একটি কাল্পনিক হিসেব তুলে ধরেছেন৷
advertisement
advertisement
ভিডিও-তে দেওয়া হিসেবে বলা হয়েছে, প্রতিদিন তাজ মহলে গড়ে ২০ হাজার দর্শনার্থী আসেন৷ এ ছাড়াও দৈনিক কমবেশি ২ হাজার বিদেশী পর্যটক থাকেন৷ এই তথ্যের উপরে ভিত্তি করেই তাজ মহলের দৈনিক আয়ের হিসেব কষেছেন প্রিন্স সলমন৷
ভারতীয়দের জন্য তাজ মহলের প্রবেশমূল্য ৫০ টাকা৷ তাজ মহলের ভিতরের স্মৃতি সৌধ দর্শন করতে গেলে অতিরিক্ত ২০০ টাকা দিতে হয়৷ এই হিসেবে দৈনিক ২০ হাজার ভারতীয় পর্যটক ৫০ টাকা করে টিকিট কাটলে তা থেকে ১০ লক্ষ টাকা আয় হয়৷ এই ২০ হাজারের মধ্যে অর্ধেক দর্শকও ভিতরের স্মৃতি সৌধ দর্শন করলে (১০০০০ x ২০০) অর্থাৎ আরও ২০ লক্ষ টাকা উপার্জন হয়৷ ফলে এই দুই সূত্র থেকেই ৩০ লক্ষ টাকা আয় হয়৷
advertisement

 

View this post on Instagram

 

A post shared by Prince Salman (@dl06salmanvlogs)

advertisement
অন্যদিকে বিদেশি পর্যটকদের থেকে তাজ মহলের প্রবেশমূল্য বাবদ মাথাপিছু ১৩৫০ টাকা করে নেওয়া হয়৷ এই টিকিটেই তাজ মহলের ভিতরের স্মৃতি সৌধ দর্শন করতে পারেন বিদেশী পর্যটকরা৷ গড়ে ২০০০ বিদেশী পর্যটক প্রতিদিন ১৩৫০ টাকা করে টিকিট কাটলে আরও ২৭ লক্ষ টাকা উপার্জন হয়৷ এই হিসেবে দেশী এবং বিদেশী পর্যটকদের টিকিট বিক্রি করেই প্রতিদিন তাজ মহলের ৫৭ লক্ষ টাকা আয় হয়৷ প্রত্যেক শুক্রবার তাজ মহল বন্ধ থাকে৷ শুক্রবার গুলি বাদ দিয়ে ধরলেও প্রতি মাসে তাজ মহলের ১৪ কোটি টাকা আয় হয়৷
advertisement
যদিও এই হিসেবের কোনও সরকারি ভিত্তি নেই৷ কিন্তু তাজ মহলের সম্ভাব্য এই আয়ের হিসেব দেখে সমাজমাধ্যমে অনেকেরই চোখ ছানাবড়া হয়ে গিয়েছে৷ আর্কেওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, প্রতি বছর তাজ মহলে ৭০ থেকে ৮০ হাজার দর্শক আসেন৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Taj Mahal Revenue: প্রতিদিন কত টাকা আয় করে তাজ মহল? চোখ ছানাবড়া করে দেবে হিসেব, দেখুন ভিডিও
Next Article
advertisement
‘যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেব আমরা...’, ট্রাম্পের মন্তব্যের পরে বিবৃতি দিয়ে জানাল ইরানের IRGC বাহিনী
‘যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেব আমরা...’, ট্রাম্পের মন্তব্যের পরে জবাব ইরানের
  • ‘যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেব আমরা...’

  • ট্রাম্পের মন্তব্যের পরে জবাব ইরানের

  • ট্রাম্পের মন্তব্যের পরে বিবৃতি দিয়ে জানাল ইরানের IRGC বাহিনী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement