advertisement

Viral : লকডাউনে ঘরে বসে নিজের হাতে তৈরি করা বিমানে সপরিবার ইউরোপ সফর করলেন যুবক

Last Updated:

Viral : পুরো বিমানটি তৈরি হতে সময় লেগেছে ১৫০০ ঘণ্টা

পুরো বিমানটি তৈরি হতে সময় লেগেছে ১৫০০ ঘণ্টা
পুরো বিমানটি তৈরি হতে সময় লেগেছে ১৫০০ ঘণ্টা
নিজের বাহনে সুখের সফরে যেতে কার না ভাল লাগে ! বিশেষ করে সেই বাহন যদি নিজের হাতে তৈরি হয় ৷ কেরলের ভূমিপুত্র অশোক আলিসেরিল থামারাক্ষণ একটি চার আসনের ছোট বিমানই তৈরি করে ফেলেছেন৷ বিধায়ক এভি থামারাক্ষণের ছেলে অশোক তার পর সেই বিমানে সপরিবার ইউরোপ ঘুরতে বেরিয়েছেন ৷ পলক্কড় ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বি টেক করার পর তিনি ইংল্যান্ডে যান স্নাতকোত্তর স্তরের পড়াশোনা করতে ৷ ফোর্ড সংস্থার কর্মী অশোক এখন সেখানকারই বাসিন্দা ৷
বিমান তৈরির পরিকল্পনা অশোকের মাথায় আসে দু’ বছর আগে প্রথম লকডাউনে৷ সান পত্রিকাকে তিনি জানিয়েছেন ভারতীয় মুদ্রায় প্রায় ১.৪ কোটি টাকা ব্যয় করেছেন বিমান তৈরিতে ৷ পুরো বিমানটি তৈরি হতে সময় লেগেছে ১৫০০ ঘণ্টা ৷ অশোকের কথায়, ‘‘এটা একটা নতুন খেলনার মতো৷ শুধু তফাৎ এই যে এখানে রোমাঞ্চ অনেক বেশি ৷ লকডাউনে আমরা তিল তিল করে অর্থসঞ্চয় করেছি ৷ তার পর এই নিজস্ব বিমান তৈরি করেছি ৷’’ তাঁর স্ত্রী অভিলাষা জানান দু’ বছর ধরে প্রচুর পরিশ্রম করে বিমান তৈরির স্বপ্ন পূরণ করেছেন অশোক ৷
advertisement
আরও পড়ুন : উড়ন্ত বিমানে খাবারে সাপের মাথা! দেখুন ভাইরাল ভিডিও
পাইলটের লাইসেন্স পাওয়ার পর অশোক ছোট দু’ আসনের বিমান ভাড়া করে বেড়াতে যেতেন ৷ পরিবারের কথা ভেবে তাঁর মনে হয় এ বার তাঁদের ব্যক্তিগত এয়ারক্র্যাফ্ট দরকার ৷ জার্মানি, অস্ট্রিয়া, চেকপ্রজাতন্ত্র-সহ ইউরোপের বহু দেশে নিজের বিমানে সপরিবার সফর করেছেন অশোক ৷ কোনও সফরে তাঁর সঙ্গী ছিলেন বন্ধুরাও ৷
advertisement
advertisement
আরও পড়ুন : ৯০ ডিগ্রি বাঁকা ঘাড়, নিখরচায় পাকিস্তানি কিশোরীকে নতুন জীবন ভারতের চিকিৎসকের
অশোক এখন সপরিবার ভারতে ছুটি কাটাতে আসার অপেক্ষায় আছেন ৷ নতুন বিমানের জন্য তাঁরা সকলে রোমাঞ্চিত ৷ তাঁদের মেয়েরা এর আগেও বিমানে উঠেছে৷ কিন্তু নিজের বাবা যেখানে পাইলট, সেখানে মজা অনেক গুণ বেশি৷ অশোকের আশা, নিজের তৈরি বিমানে ভারতের আকাশে ওড়ার অনুমতিও যেন তিনি পান ৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral : লকডাউনে ঘরে বসে নিজের হাতে তৈরি করা বিমানে সপরিবার ইউরোপ সফর করলেন যুবক
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement