advertisement

Astronaut Shares Photo: মহাকাশ থেকে ভারতে বিদ্যুৎ চমকানোর ছবি! সাক্ষী মহাকাশচারী, দেখে নিন অসাধারণ মুহূর্তের ছবি

Last Updated:

ছবি দেখে পৃথিবীর এপারে থাকা বাসিন্দারা মুগ্ধ হয়ে গিয়েছে৷ ম্যাথিউ ইন্টারন্যাশানাল স্পেস স্টেশন থেকে তাঁর টুইটার হ্যান্ডেলে এই ছবি পোস্ট করেন৷

মহাকাশ থেকে তোলা হল বিদ্যুৎ চমকানোর ছবি
মহাকাশ থেকে তোলা হল বিদ্যুৎ চমকানোর ছবি
আকাশে বিদ্যুৎ চমকানোর ছবি ভয়ানক সুন্দর৷ সেই মুহূর্তের ছবি কতজনাই না ফোনবন্দি করে৷ মহাকাশ থেকে এই বিদ্যুতের ছবি ওতটাও ভয়ঙ্কর লাগে না৷বরং এক অদ্ভুত সুন্দরের মোহ ঘিরে থাকে ছবি জুড়ে৷ এমনই এক ছবি তুলে পাঠালেন মহাকাশচারী ম্যাথিউ ডমিনিক৷
১৭ অগাস্ট, এক মহাকাশ থেকে বিদ্যুৎ চমকানোর ছবি ক্যামেরা বন্দি করেছেন, ম্যাথিউ৷ সেই ছবি কোন দেশের জানের? ভারতের৷ আমাদের দেশে তখন কোথাও বিদ্যুৎ চমকাচ্ছে৷ এই দেশে বসে কেউ ভয় পেয়েছে, কেউ দুশ্চিন্তা করেছে, কেউ অবাক হয়ে দেখেছে প্রকৃতির ভয়ঙ্কর সুন্দর রূপকে৷ আর মহাকাশে বসে একজন সেই অসাধারণ মুহূর্তের ছবি তুলছিল৷
advertisement
advertisement
সেই ছবি দেখে পৃথিবীর এপারে থাকা বাসিন্দারা মুগ্ধ হয়ে গিয়েছে৷ ম্যাথিউ ইন্টারন্যাশানাল স্পেস স্টেশন থেকে টুইটার হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, ‘‘ভারতে কোনও একটা জায়গায় এই বজ্রপাত হচ্ছে৷ বার্স্ট মুডে এই ছবিগুলো তুলেছিলাম৷ এই ছবি নিজেই স্বয়ংসম্পূর্ণ৷  এর জন্য কোনও রকম ক্রপ বা এডিটের দরকার লাগে না৷’’
advertisement
advertisement
অনেকেই এই পোস্টে কমেন্ট, লাইক করেছে৷ একভারতীয় কমেন্ট করেছে, ‘‘ সুপারকুল ছবি! মালভুমির মতো দেখতে লাগছে অঞ্চলটাকে৷ প্লিজ় জানান এটা ভারতের কোন অঞ্চল?’’
আমরা প্রাকৃতিক দুর্যোগে ভয় পাই, কখনও মুগ্ধ হই৷ কিন্তু আমাদের বাইরে বিরাট ব্যাপক প্রাণহীন মহাকাশে আমাদের পৃথিবী কী অসাধারণ সুন্দর! এই ছবির অসাধারণ রঙ, আলোর বৈপরিত্য, জলের আভাস তারই প্রমাণ৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Astronaut Shares Photo: মহাকাশ থেকে ভারতে বিদ্যুৎ চমকানোর ছবি! সাক্ষী মহাকাশচারী, দেখে নিন অসাধারণ মুহূর্তের ছবি
Next Article
advertisement
Kolkata News: টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, আটক ১
টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ ক্যাশ টাকা, আটক ১
  • একটি গাড়ি থেকে মোট ৩৭ লক্ষ ৯৭ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে এসএসটি

  • নেতাজি নগর থানার পুলিশ ও SST দলের উপস্থিতিতেই এই অভিযান চালানো হয়

  • বাজেয়াপ্ত নগদ টাকা আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে, আটক ১

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement