advertisement

Body Recover: নিখোঁজের দু'দিন পর পরিত্যক্ত পুকুর থেকে উদ্ধার দেহ, মালদহে যুবকের মৃত্যু ঘিরে রহস্য

Last Updated:

Malda: গত দু'দিন ধরে নিখোঁজ ছিলেন যুবক। বহু খোঁজাখুঁজির পরও কোন সন্ধান মেলেনি। বৃহস্পতিবার সকালে পরিত্যক্ত একটি পুকুর থেকে উদ্ধার হল দেহ। মালদহের ইংরেজবাজার থানার নিত্যানন্দপুর এলাকার ঘটনা।

পরিত্যক্ত পুকুর থেকে দেহ উদ্ধার
পরিত্যক্ত পুকুর থেকে দেহ উদ্ধার
মালদহ,‌ জিএম মোমিন: বাড়ি থেকে নিখোঁজ হওয়ার প্রায় দু’দিন পর পরিত্যক্ত পুকুর থেকে উদ্ধার হল যুবকের মৃতদেহ। বৃহস্পতিবার সকালে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদহের ইংরেজবাজার থানার নিত্যানন্দপুর এলাকায়।
জানা গিয়েছে. মৃত যুবকের নাম সঞ্জিত চৌধুরী। বাড়ি সংশ্লিষ্ট এলাকায়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত দু’দিন ধরে নিখোঁজ ছিলেন সঞ্জিত। পরিবারের সদস্যরা দুই দিন ধরে খোঁজাখুঁজির করলেও কোনরকম খোঁজ মেলেনি ছেলের।
advertisement
advertisement
অবশেষে বৃহস্পতিবার স্থানীয়রা পরিত্যক্ত একটি পুকুরে দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পরিবারের সদস্যরা। গত দু’দিন ধরে নিখোঁজ থাকা সঞ্জিত চৌধুরীকে শনাক্ত করেন পরিবারের সদস্যরা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘটনার খবর দেওয়া হয় ইংরেজবাজার থানার পুলিশকে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। যদিও ঘটনায় খুন নাকি জলে ডুবে মৃত্যু তা জানতে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Body Recover: নিখোঁজের দু'দিন পর পরিত্যক্ত পুকুর থেকে উদ্ধার দেহ, মালদহে যুবকের মৃত্যু ঘিরে রহস্য
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement