advertisement

Jalpaiguri Dooars Fire: ডুয়ার্সে জঙ্গলে আগুন...! লেলিহান শিখায় সংকটের মুখে পাখি ও বন্যপ্রাণ! কী ঘটল দেখুন

Last Updated:
ডুয়ার্সের গরুমারা জাতীয় উদ্যান-এর টিয়া বনে গত দুদিন ধরে দাবানল ছড়িয়ে পড়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত হচ্ছে জঙ্গলের গাছপালা ও পাখির আবাস। স্থানীয় স্বেচ্ছাসেবী ও বনকর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন। এলাকায় রয়েছে হেলিপ্যাড, যেখানে সফরে এলে অবতরণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
1/5
আগুনে জ্বলছে মুখ্যমন্ত্রীর অবতরণ স্থল! শীত বিদায়ের নিয়ে সুখা মরশুম শুরু হতেই ডুয়ার্সের টিয়া বনে দাবানল, নীরবে বিপন্ন জীববৈচিত্র্য জলপাইগুড়ি!

2/5
ডুয়ার্সের অরণ্যে আবারও আগুন। জলপাইগুড়ি জেলার মেটেলি থানার অন্তর্গত গরুমারা জাতীয় উদ্যানের টিয়া বনে গত দুদিন ধরে ছড়িয়ে পড়েছে দাবানল। ধোঁয়ায় ঢেকে গেছে আকাশ, আর আগুনের লেলিহান শিখা গ্রাস করছে জঙ্গলের উঁচু গাছপালাকে। এর ফলে বিপদের মুখে পড়েছে গাছে বাসা বাঁধা অসংখ্য পাখি ও ছোট প্রাণী।

3/5
স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবীদের দাবি, বন দফতর কর্মীরা প্রায় খালি হাতেই আগুন নেভানোর চেষ্টা করছেন। গাছের ডালপালা দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার মরিয়া চেষ্টা চালাচ্ছেন তারা। তবে পর্যাপ্ত সরঞ্জামের অভাব থাকায় আগুন নেভানো কঠিন হয়ে পড়েছে বলে অভিযোগ। উল্লেখযোগ্যভাবে, এই টিয়া বনেই রয়েছে একটি বিশেষ হেলিপ্যাড। ডুয়ার্স সফরে এলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায়শই এই হেলিপ্যাডে অবতরণ করেন। ফলে এলাকাটি প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ বলেই মনে করেন অনেকেই।

4/5
পরিবেশপ্রেমী ও বিভিন্ন সংগঠনের অভিযোগ, গত দেড় দশকে চালশা, লাটাগুড়ি ও মালবাজারের মতো ডুয়ার্সের একাধিক এলাকায় জঙ্গলের আইনকে উপেক্ষা করে বেড়েছে হোটেল ও রিসোর্টের সংখ্যা। পরিবেশকর্মী সুমন চৌধুরীর মতে, শুষ্ক মরশুমে জঙ্গলের গভীরে পর্যটকদের অবাধ প্রবেশ এবং কিছু উশৃঙ্খল আচরণই অনেক সময় এমন দাবানলের কারণ হয়ে দাঁড়ায়।

5/5
অন্যদিকে বন দফতরের একাংশের দাবি, ডুয়ার্সের এই অরণ্য শুধু পর্যটনের আকর্ষণ নয়, এটি বহু প্রজাতির পাখি ও বন্যপ্রাণীর আবাসস্থল। জঙ্গলের আশেপাশে ধূমপান করে অবশিষ্ট নিভিয়ে ফেলা উচিত ।পরিবেশপ্রেমীদের মতে, দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনে ভবিষ্যতে এমন ঘটনা রুখতে কঠোর নজরদারি ও পরিকল্পনা জরুরি। নচেৎ, নীরবে ধ্বংস হয়ে যাবে ডুয়ার্সের অমূল্য সম্পদ।
অন্যদিকে বন দফতরের একাংশের দাবি, ডুয়ার্সের এই অরণ্য শুধু পর্যটনের আকর্ষণ নয়, এটি বহু প্রজাতির পাখি ও বন্যপ্রাণীর আবাসস্থল। জঙ্গলের আশেপাশে ধূমপান করে অবশিষ্ট নিভিয়ে ফেলা উচিত।পরিবেশপ্রেমীদের মতে, দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনে ভবিষ্যতে এমন ঘটনা রুখতে কঠোর নজরদারি ও পরিকল্পনা জরুরি। নচেৎ, নীরবে ধ্বংস হয়ে যাবে ডুয়ার্সের অমূল্য সম্পদ।
advertisement
advertisement
advertisement