advertisement

Fairness Cream Side Effects: সুন্দর হতে গিয়ে ডেকে আনছেন না তো ক্যানসার? না জেনে বিউটি ক্রিম মেখে ত্বকের বারোটা বাজাচ্ছেন, সতর্কবার্তা বিশেষজ্ঞদের

Last Updated:
Fairness Cream Side Effects: ঝটপট ফর্সা হতে বা ব্রণ কমাতে চিকিৎসকের পরামর্শ ছাড়াই ক্রিম মাখছেন? সাবধান! বিজ্ঞাপনের ফাঁদে পড়ে স্টেরয়েডযুক্ত ক্রিম ব্যবহার করলে হতে পারে 'ট্রপিক্যাল স্টেরয়েড ড্যামেজ ফেস'।
1/9
বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টে ও ফটোতে নিজেকে সুন্দর দেখাতে আমরা না জেনেই অনেক সময় ব্যবহার করে থাকি বিভিন্ন রকমের বিউটি ক্রিম। আর নিজেকে সুন্দর করে তুলতেই গিয়ে ত্বকের জন্য ডেকে আনছি নানান বিপদ। (ছবি ও তথ্য: সায়নী সরকার)

2/9
কি বলছেন বিশেষজ্ঞরা? চর্মরোগ বিশেষজ্ঞ দেবব্রত ঘোষ বলেন,মুখ ফর্সা করতে বা কালো দাগ, ব্রণ দূর করতে নানান বাজারচলতি ক্রীম ব্যবহার করে থাকি, আর থেকেই দেখা যায় নানান সমস্যা।এই সমস্যা নাম হচ্ছে ট্রপিক্যাল স্টেরয়েড ড্যামেজ ফেস।না জেনে-বুঝে ত্বকে ক্রীম বা ওষুধ লাগালে এই রোগ।

3/9
অতিরিক্ত ব্রণ হয়েছে,কালো দাগ হচ্ছে,মুখ জ্বালা করছে বা অনেক মুখ ফর্সা করতে চান অনেকেই। এই অবস্থায় দাঁড়িয়ে বেশিরভাগ মানুষ বাজারে গিয়ে দামী কোন ক্রীম কিনে মাখতে শুরু করেন। বিভিন্ন বিজ্ঞাপনের প্রলোভনে পা দিয়ে কম সময়ের মধ্যে ফর্সা হওয়ার ফাঁদে পা দিয়ে অনেকেই এই সব ক্রীম ব্যবহার করা শুরু করেন। অনেক শিক্ষিত মানুষও এই ভুল করেন।

4/9
এর ফলে হঠাৎ করেই ত্বল কিছু কার্যকরী ইতিবাচক পরিবর্তন দেখা দিলেও,আদতে তা দীর্ঘস্থায়ী ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়,এটাই হল ট্রপিক্যাল স্টেরয়েড ড্যামেজ ফেস।এই ধরনের বাজারচলতি যে জিনিসগুলি পাওয়া যায় সেগুলি মূলত এন্টি ব্যাকটেরিয়াল,অ্যান্টি ফাংগাস জাতীয় ক্রীম। এর মধ্যে থাকে সুপার প্রোটেন্ট স্টেরয়েড।

5/9
এগুলি ত্বকের দীর্ঘস্থায়ী ক্ষতি করে। এগুলি ব্যবহার ফলে ত্বক পাতলা হয়ে যায়। সাময়িক আরাম লাগে ফলে মানুষ ভাবে এই ওষুধটি তার কাজ করছে। কিন্তু আদতে দেখা যায়,এই স্টেরয়েড ব্যবহারের ফলে ত্বকের উপকারী ব্যাকটেরিয়া গুলি মারা যায়।

6/9
ফলে হঠাৎ করেই ত্বক খুব ফর্সা লাগে, ব্রন, কালো ছোপ কমে যায়। কিন্তু, এই ক্রিম ব্যবহার বন্ধ হয়ে গেলে তা আবার শতগুণে ফিরে আসে।কারণ ক্রিম ব্যবহার বন্ধ হয়ে গেলেই চামড়া শুকিয়ে যায়। মুখ আদ্রতা হারায়। পুড়ে যায়। ফলে আবার এই ক্ষতিকারক জিনিসগুলি মাখা শুরু হয়। সেইভাবে ত্বকের ক্ষতি দীর্ঘস্থায়ী হয়।

7/9
এই ধরনের সমস্যা দেখা দিলে কি করা উচিত? চিকিৎসক বলেন, মুখের কালো দাগ ছোপ বা ব্রণ ইত্যাদি কেন হচ্ছে সেগুলি জানার জন্য আগে একজন স্কিনে চিকিৎসকের কাছে যেতে হবে। তিনি ত্বকের অবস্থা বুঝে সেই অনুযায়ী ওষুধ বা ক্রিম দেবেন। তাতেই নির্দিষ্ট দিনের মধ্যেই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। কিন্তু পরামর্শ বা প্রেসক্রিপশন ছাড়া বিভিন্ন কসমেটিকসের দোকান বা ওষুধের দোকান থেকে ইচ্ছামত দামি ওষুধ বা ক্রীম কিনলে হিতে বিপরীত হতে পারে।

8/9
ত্বকের সমস্যা নিয়ে যেসব রোগীরা আসেন তাদের ১০ জনের মধ্যে ৩-৪ জন এই সমস্যা নিয়ে আসেন। শুধুমাত্র মেয়েরা নয় ছেলেরাও এই সমস্যাগুলো নিয়ে আসছে। গ্রামীণ এবং শহর, দুই এলাকাতেই এই অসচেতনতা চিত্র রয়েছে, যা থেকে সচেতন হতে হবে। সরকার এই ঘটনা রুখতে টাস্ক ফোর্স গঠন করে। তবে মানুষকে আগে সচেতন হতে হবে।

9/9
না হলে,এই ধরনের ঘটনার ফলে দীর্ঘস্থায়ীভাবে লাল র‍্যাশ হতে পারে। ব্রণ বা পুঁজ যুক্ত ব্রণ বারবার ফিরে আসতে পারে। ত্বক আদ্রতা হারায় এবং শুকিয়ে যায়। ত্বক পুড়ে যেতেও পারে। যা থেকে জ্বালার মত সমস্যাও হবে। দীর্ঘস্থায়ী প্রভাব হিসাবে ত্বকে ক্যানসার হতে পারে।(ছবি ও তথ্য: সায়নী সরকার)
না হলে,এই ধরনের ঘটনার ফলে দীর্ঘস্থায়ীভাবে লাল র‍্যাশ হতে পারে। ব্রণ বা পুঁজ যুক্ত ব্রণ বারবার ফিরে আসতে পারে। ত্বক আদ্রতা হারায় এবং শুকিয়ে যায়। ত্বক পুড়ে যেতেও পারে। যা থেকে জ্বালার মত সমস্যাও হবে। দীর্ঘস্থায়ী প্রভাব হিসাবে ত্বকে ক্যানসার হতে পারে। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
advertisement
advertisement
advertisement