advertisement

Extra Marital affair: জামাইয়ের পরকীয়া, হাতেনাতে ধরলেন শাশুড়ি! জুতোপেটা-মারধর, ধূপগুড়িতে তুলকালাম

Last Updated:

জামাই যে মেয়েকে ছেডে় অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন, সেই খবর কানে যায় যুবকের শাশুড়ির৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
শেখ রকি চৌধুরী, ধূপগুড়ি: বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে ছিলেন যুবক৷ কিন্তু স্বয়ং নিজের শাশুড়িই যে তার উপরে নজর রাখছেন, সম্ভবত তা টের পাননি তিনি৷ অসতর্কতার এই মাশুলও দিতে হল জামাই বাবাজীবনকে৷ প্রেমিকার সঙ্গে হাতেনাতে জামাইকে ধরলেন শাশুড়ি৷
এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার তুমুল উত্তেজনা ছড়াল জলপাইড়গুড়ি জেলার ধূপগুড়িতে৷ শেষ পর্যন্ত পুলিশ এসে অভিযুক্ত জামাই এবং তাঁর প্রেমিকাকে উদ্ধার করে নিয়ে যায়৷
advertisement
জানা গিয়েছে, ওই যুবত ধূপগুড়ির গাদং এলাকার বাসিন্দা৷ বিবাহিত হলেও ওই যুবকের সঙ্গে ধূপগুড়ি শহরের মধ্যপাড়ার বাসিন্দা এক মহিলার সম্পর্ক তৈরি হয়৷ বেশ কিছুদিন ধরে ধূপগুড়ি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই চায়ের দোকান খুলে বসেন দু জন৷
advertisement
জামাই যে মেয়েকে ছেডে় অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন, সেই খবর কানে যায় যুবকের শাশুড়ির৷ এ দিন বিকেলে তিনি সটান হাজির হন জামাই এবং তাঁর প্রেমিকার চায়ের দোকানে৷ সঙ্গে আসেন যুবকের স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্যরাও৷ জামাইয়ের পরকীয়া হাতেনাতে ধরতেই শাশুড়ি এবং বাকিরা মিলে তাঁকে উত্তম মধ্যম দিতে শুরু করেন৷ মারধর করা হয় যুবকর প্রেমিকাকেও৷ শেষ পর্যন্ত ধূপগুড়ি থানার পুলিশ এসে দু জনকে উদ্ধার করার পর আটক করে নিয়ে যায়৷
advertisement
স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, ওই যুবক এবং তাঁর প্রেমিকা নিজেদের ভাই-বোন বলে দাবি করেছেন৷ এ দিন সব শুনে হতবাক এলাকার ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দারাও৷
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Extra Marital affair: জামাইয়ের পরকীয়া, হাতেনাতে ধরলেন শাশুড়ি! জুতোপেটা-মারধর, ধূপগুড়িতে তুলকালাম
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement