advertisement

Uttar Pradesh murder: সঙ্গমের মাঝেই পুরুষ সঙ্গীর বুকে চেপে বসলেন গৃহবধূ, তার পর...! উত্তর প্রদেশে হাড় হিম করা ঘটনা

Last Updated:

ওই গৃহবধবূ জানিয়েছেন, কাজের খোঁজেই একদিন ইকবাল তাঁর বাড়িতে এসেছিল৷ তখনই আলাপ হয় তাঁদের৷ পরস্পরের নম্বরও নেন তাঁরা৷

প্রতীকী চিত্র৷
প্রতীকী চিত্র৷
বরেলি: ব্ল্যাকমেল করে বার বার শারীরিক সম্পর্কে বাধ্য করা৷ এই নির্যাতন থেকে মুক্তি পেতে শেষ পর্যন্ত সঙ্গমের মাঝেই অভিযুক্তকে গলা টিপে খুন করলেন এক গৃহবধূ৷ চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড ঘটেছে উত্তর প্রদেশের বরেলিতে৷ ইতিমধ্যেই ৩২ বছরের ওই গৃহবধূকে গ্রেফতার করেছে পুলিশ৷ খুনের কথা স্বীকারও করে নিয়েছেন তিনি৷
এনডিটিভি-তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, নিহত ওই ব্যক্তির নাম ইকবাল৷ সে জরির কারিগর ছিল৷ সেই সূত্রেই বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি ঘুরে কাজ ধরত ইকবাল৷ ধৃত ওই গৃহবধবূ জানিয়েছেন, কাজের খোঁজেই একদিন ইকবাল তাঁর বাড়িতে এসেছিল৷ তখনই আলাপ হয় তাঁদের৷ পরস্পরের নম্বরও নেন তাঁরা৷ এর পরেই ফোনে কথা শুরু হয় দু জনের৷ তার থেকেই তৈরি হয় ঘনিষ্ঠতা৷
advertisement
ওই গৃহবধূর দাবি, একদিন ইকবাল তাঁকে নিজের বাড়িতে আসতে বলে৷ সেখানে গেলে ইকবাল জোর করে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক লিপ্ত হয় বলে অভিযোগ ওই গৃহবধূর৷ ওই গৃহবধূ পুলিশকে জানিয়েছেন, তিনি যখন সবকিছু স্বামীকে বলে দেবেন বলে জানান, তখন ইকবাল তাঁকে বলে যে তাঁদের শারীরিক সম্পর্কের ভিডিও রেকর্ড করে রেখেছে সে৷ কাউকে কিছু জানালেই সবকিছু ফাঁস করে দেবে সে৷ এমন কি, তাঁর পরিবারকেও ইকবাল শেষ করে দেওয়ার হুমকি দিয়েছিল বলে দাবি ওই গৃহবধূর৷
advertisement
advertisement
ওই গৃহবধূর বয়ান অনুযায়ী, এর পর থেকে মাঝেমধ্যেই ওই ভিডিও ফাঁস করার ভয় দেখিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হত ইকবাল৷ এতেই হাঁফিয়ে উঠেছিলেন তিনি৷ ইকবালের থেকে নিস্তার পেতে তাকে খুন করার পরিকল্পনা করেন ওই গৃহবধূ৷
advertisement
গত বুধবার ওই গৃহবধূ ইকবালকে ফোনে জানান, তিনি তার সঙ্গে দেখা করতে চান৷ এর পরই ইকবাল ওই গৃহবধূকে দুটি ঘুমের ওষুধ দেন৷ যাতে স্বামীকে ঘুম পাড়িয়ে তিনি ইকবালের কাছে যেতে পারেন৷
ওই গৃহবধূর কথায়, ‘বুধবার ইকবাল ওর স্ত্রীকে তাঁর বাপের বাড়িতে পৌঁছে দিতে গিয়েছিল৷ সেখান থেকে ফেরার পথে ও আমার সঙ্গে কথা বলে৷ আমি ওকে জানাই যে আমি দেখা করতে চাই৷ ইকবাল আমাকে দুটো ঘুমের ওষুধ দেয়৷ রাত ৮টা নাগাদ আমার স্বামীকে চায়ের সঙ্গে ওই দুটি ওষুধ মিশিয়ে দিই আমি৷ এর পর ফোন ঘাঁটতে ঘাঁটতে আমার স্বামী ঘুমিয়ে পড়েন৷ রাত ১১.৪০ মিনিট নাগাদ আমি ইকবালকে ফের ফোন করি৷ তখন ও আমাকে নিজের বাড়িতে চলে যেতে বলে, কারণ তখন ও বাড়িতে একা ছিল৷’
advertisement
ওই গৃহবধূ জানিয়েছেন, ইকবালের বাড়িতে পৌঁছনোর পরই কথা বলতে বলতে তাঁর সঙ্গে ঘনিষ্ঠ হতে শুরু করে ইকবাল৷ ওই গৃহবধূ পুলিশকে জানান, ‘আমার ছোট ছোট সন্তান রয়েছে৷ তাই আমি ঠিক করেই বেরিয়েছিলাম হয় ইকবালকে মারব, নাহলে নিজে মরব৷ ইকবাল আমার সঙ্গে সঙ্গম শুরু হওয়ার পর ওর হাত দুটো আটকে বুকের উপরে চেপে বসি আমি৷ এর পর এক হাত দিয়ে ওর মুখ চেপে ধরে অন্য হাত দিয়ে গলা টিপে ধরি৷ ইকবাল মারা গিয়েছে বুঝতে পারার পর ওর দেহ নিয়ে সিঁড়ির কাছে ফেলে রেখে চলে আসি৷ ইকবালকে নিয়ে আমি হাঁফিয়ে উঠেছিলাম৷ আমার কিছু করার ছিল না৷ নিজের পরিবারকে রক্ষা করতে এটা আমাকে করতেই হত৷’
advertisement
ইকবালের দেহ উদ্ধারের পরই তার খুনির খোঁজ শুরু করেছিল পুলিশ৷ ঘটনার দু দিন পর ওই গৃহবধূকে গ্রেফতার করে পুলিশ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Uttar Pradesh murder: সঙ্গমের মাঝেই পুরুষ সঙ্গীর বুকে চেপে বসলেন গৃহবধূ, তার পর...! উত্তর প্রদেশে হাড় হিম করা ঘটনা
Next Article
advertisement
BJP Candidate List: ১৫০ ফাইনাল?..কারা হচ্ছেন প্রার্থী? নাড্ডার বাড়িতে পর পর বৈঠক! শুভেন্দু বেরিয়ে বললেন, ‘প্রার্থী তালিকা এবার গৌণ’
কারা হচ্ছেন প্রার্থী? নাড্ডার বাড়িতে পর পর বৈঠক! শুভেন্দু বেরিয়ে বললেন, ‘প্রার্থী তালিকা এবার গৌণ’
  • প্রার্থী তালিকা নিয়ে পর পর নাড্ডার বাড়িতে বৈঠক

  • ১৫০ আসনের প্রার্থী তালিকা নিয়ে প্রথমে আলোচনা

  • বৃৃহস্পতিবার সন্ধে বেলা মোদির নেতৃত্ব বৈঠক

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement