advertisement

Cooch Behar News: অবসরের পরেও স্কুলের প্রতি ভালবাসা অটুট! দেড় লক্ষ টাকা দান করলেন কোচবিহারের শিক্ষক, স্যালুট জানাচ্ছে সবাই

Last Updated:

Cooch Behar News: প্রায় ২৭ বছর ধরে শিক্ষকতা করেছেন। বিদায়বেলায় স্কুলের তহবিলে দেড় লক্ষ টাকা দান করলেন কোচবিহারের এক শিক্ষক। তাঁর এই ভাবনাকে কুর্নিশ জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

স্কুল শিক্ষক | প্রতীকী ছবি
স্কুল শিক্ষক | প্রতীকী ছবি
কোচবিহারঃ প্রায় ২৭ বছরের সম্পর্ক। অবসর নিলেই তো আর ছিন্ন হয়ে যায় না! সেটাই প্রমাণ করলেন কোচবিহারের এক স্কুল শিক্ষক। চাকরি থেকে অবসরের পর নিজের সঞ্চয় থেকে স্কুলের তহবিলে দেড় লক্ষ টাকা দান করলেন তিনি।
কোচবিহারের তুফানগঞ্জের অন্দরানফুলবাড়ী হরিরধাম হাই স্কুলের শিক্ষক ছিলেন পার্থপ্রতিম দত্ত। ১৯৯৯ সাল থেকে বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষকের দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। সম্প্রতি পার্থপ্রতিমবাবু চাকরি থেকে অবসর নেন। এরপর মা, বাবা ও ভাইয়ের স্মৃতির উদ্দেশে বিদ্যালয়ের তহবিলে দেড় লক্ষ টাকা দান করেন।
আরও পড়ুনঃ বজবজে তেলের ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ! প্রাণ হারাল এক নাবালক, আশঙ্কাজনক আরও এক
পার্থপ্রতিমবাবু বলেন, চাকরি থেকে অবসর নিলেও যেন স্কুলের সঙ্গে সম্পর্ক ছিন্ন না হয়ে যায়, সেই ভাবনা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া। আমার সামান্য সঞ্চয়ের টাকা বিদ্যালয়ের তহবিলে তুলে দিতে সমর্থ হওয়ায় মানসিকভাবে তৃপ্তি পাচ্ছি।
advertisement
advertisement
জানা গিয়েছে, পার্থপ্রতিমবাবুর দান করা এই দেড় লক্ষ টাকা দিয়ে আগামীদিনে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার দেওয়া হবে। তাঁর আশা, এর মাধ্যমে পড়ুয়ারা খেলাধূলার প্রতি আরও আগ্রহী হয়ে উঠবে।
সদ্য অবসরপ্রাপ্ত এই শিক্ষকের ভাবনাকে কুর্নিশ জানিয়েছেন তুফানগঞ্জের অন্দরানফুলবাড়ী হরিরধাম হাই স্কুলের প্রধান শিক্ষক রণদীপ বর্মণ। পার্থপ্রতিমবাবুর এহেন কর্মকাণ্ড আগামীদিনে অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদেরও উৎসাহ দেবে বলে মনে করছেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Cooch Behar News: অবসরের পরেও স্কুলের প্রতি ভালবাসা অটুট! দেড় লক্ষ টাকা দান করলেন কোচবিহারের শিক্ষক, স্যালুট জানাচ্ছে সবাই
Next Article
advertisement
SIR: কলকাতা জুড়ে কত নাম বাদ গেল? উত্তর থেকে দক্ষিণ কত নাম ‘বিবেচনাধীন’? দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা
কলকাতা জুড়ে কত নাম বাদ গেল? উত্তর থেকে দক্ষিণ কত নাম ‘বিবেচনাধীন’? দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা
  • পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ৯১ লক্ষ নাম

  • কলকাতা দক্ষিণে বিবেচনাধীন ভোটারের সংখ্যা ৭৮৬৫৭, নাম বাদ পড়েছে ২৮৪৬৮

  • কলকাতা উত্তরে বিবেচনাধীন ৬১২৩৬, নাম বাদ পড়েছে ৩৯১৬৪

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement