advertisement

স্ত্রী এখনও জীবিত, তাঁর শ্রাদ্ধ করে ফেললেন স্বামী! চাঞ্চল্যকর ঘটনা, অবাক করা কারণ

Last Updated:

Alipurduar News- স্বামী ও সন্তানকে ছেড়ে অন্যের হাত ধরে চলে গিয়েছে স্ত্রী। ক্ষোভে স্বামী যা করল, জানলে অবাক হবেন আপনিও।

শ্রাদ্ধ করছে স্বামী 
শ্রাদ্ধ করছে স্বামী 
আলিপুরদুয়ার: স্বামী ও সন্তানকে ছেড়ে অন্যের হাত ধরে চলে গিয়েছে স্ত্রী। ক্ষোভে স্বামী যা করল। জানলে অবাক হবেন আপনিও।
ছোট একটি সন্তান রেখে স্ত্রী অন্যের হাত ধরে পালিয়ে গিয়েছে।
ক্ষোভে জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করে ফেললেন এক স্বামী। ঘটনাটি আলিপুরদুয়ার ২ ব্লকের দক্ষিণ সলসলাবাড়ির বিশ্বাস পাড়ার। জীবিত স্ত্রীর শ্রাদ্ধ দেখতে ছুটে আসেন এলাকার বাসিন্দারা। এই ঘটনা নিয়ে রীতিমতো শোরগোল পরে গিয়েছে এলাকায়।
advertisement
আরও পড়ুন- আর ফেরা হল না বাড়ি, ভয়ঙ্কর দুর্ঘটনা মর্মান্তিক মৃত্যু ২ যুবকের, শোক-হাহাকার পরিবারে
সকলের মুখে মুখে ঘুরছে এই শ্রাদ্ধের কথা। রীতিমতো পুরোহিত ডেকে নিজের জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করে ফেলেছেন স্বামী ইন্দ্রজিৎ দাস। তিনি বলেন, “স্ত্রী স্বেচ্ছায় আমাকে বিয়ে করেছিল। তার পর পাঁচ বছরের একটি সন্তান রেখে যখন ও চলে যেতে পারল, তখন এই বাড়িতে ওর আর ঠাঁই হবে না। সেই কারণে আমি পুরোহিত ডেকে শ্রাদ্ধ করেছি।”
advertisement
জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করতে ইন্দ্রজিৎ দাসকে এলাকাবাসীরা বাধা দেওয়ার চেষ্টা করলেও তিনি শোনেননি কারও কথা। রীতিমতো স্ত্রী-র ছবিতে মালা পড়িয়ে সব নিয়ম মেনে তিনি শ্রাদ্ধ করেন। এলাকাবাসীদের ডেকে খাওয়ান। তিনি তাঁর সন্তানকে জানিয়েছেন, তার মা এই পৃথিবীতে আর নেই, তা যেন সে মেনে নেয়।
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
স্ত্রী এখনও জীবিত, তাঁর শ্রাদ্ধ করে ফেললেন স্বামী! চাঞ্চল্যকর ঘটনা, অবাক করা কারণ
Next Article
advertisement
KKR vs PBKS Live, IPL 2026: ইডেনে এলেন শাহরুখ, পরপর ২টি উইকেট হারিয়ে চাপে কেকেআর ! ম্যাচ আপাতত বৃষ্টিতে বন্ধ
KKR vs PBKS : ইডেনে এলেন শাহরুখ, পরপর ২টি উইকেট হারিয়ে চাপে কেকেআর ! ম্যাচ আপাতত বৃষ্টিতে বন্ধ
  • ইডেনে কেকেআর বনাম পঞ্জাব কিংস

  • টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত কেকেআরের

  • আজ কি ম্যাচ জিততে পারবে কলকাতা?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement