Jalpaiguri News: রাম মন্দির উদ্বোধনে হাজির থাকতে অসম থেকে পায়ে হেঁটে অযোধ্যা যাত্রা
- Reported by:SUROJIT DEY
- Published by:kaustav bhowmick
Last Updated:
গত ৯ নভেম্বর অসমের লক্ষিমপুর থেকে যাত্রা শুরু করছেন এই দুই যুবক। গন্তব্য অযোধ্যার রাম মন্দির। ইতিমধ্যে তাঁরা দু'জনে এসে পৌঁছেছেন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায়
জলপাইগুড়ি: পরিবেশ রক্ষার বার্তা নিয়ে পায়ে হেঁটে অসমের লক্ষিমপুর থেকে অযোধ্যার রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন দুই যুবক। আগামী ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন। সেই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে অসমের লক্ষিমপুর থেকে প্রায় ১৫০০ কিলোমিটার দুর্গম পথ পায়ে হেঁটে অযোধ্যায় পৌঁছবেন নীতিন দাস এবং উত্তরপ্রদেশের বাসিন্দা অজয় মিশ্র।
গত ৯ নভেম্বর অসমের লক্ষিমপুর থেকে যাত্রা শুরু করছেন এই দুই যুবক। গন্তব্য অযোধ্যার রাম মন্দির। ইতিমধ্যে তাঁরা দু’জনে এসে পৌঁছেছেন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায়। পথে চলতে চলতে কখনও মন্দির, পেট্রোল পাম্প, কখনও আবার বিশ্রমাগার তাঁদের সাময়িক আস্থানা হয়ে উঠছে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
নীতিন দাস সাইকেল চালিয়ে এর আগে কেদারনাথ সফর সেরেছেন। সেসময় উত্তরপ্রদেশের যুবক অজয় মিশ্রের সাথে তাঁর পরিচয় হয়। পরিচয় হতেই দু’জনে মিলে সিদ্ধান্ত নেন পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে তাঁরা পায়ে হেঁটে অযোধ্যার রাম মন্দির যাবেন।সাইকেল চালিয়ে গেলে সাধারণ মানুষের সঙ্গে তেমনভাবে কথা বলা হয়ে ওঠে না, সেজন্য সাধারণ মানুষকে পরিবেশ রক্ষার বার্তা দিতে পায়ে হেঁটেই যাত্রার সিদ্ধান্ত। পরিবেশ রক্ষার্থে যাতে ৫০ মাইক্রোনের নীচে প্লাস্টিক ব্যবহার না করা হয় এই বার্তা তুলে ধরছেন দুজনে। পাশাপাশি জল খেয়ে জলের বোতল যেখানে সেখানে না ফেলার কথাও বলছেন তাঁরা।
advertisement
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 08, 2023 7:16 PM IST











