advertisement

Jalpaiguri Accident: ঘন কুয়াশায় ঢেকে জলপাইগুড়ি! মুহূর্তের অসতর্কতায় জাতীয় সড়কে পরপর দুটি বীভৎস দুর্ঘটনা, আহত ৬

Last Updated:

Jalpaiguri Accident News: ঘন কুয়াশার দাপটে জলপাইগুড়ি জাতীয় সড়কে পরপর দুটি পথ দুর্ঘটনায় আহত ছয় জন। বুধবার ভোরে তাপমাত্রা নেমে আসে ৯ ডিগ্রিতে। গোশালা মোড় ও পাহাড়পুর এলাকায় দুর্ঘটনা ঘটে।

জলপাইগুড়ি জাতীয় সড়কে পরপর দুটি পথ দুর্ঘটনায় আহত ছয় জন
জলপাইগুড়ি জাতীয় সড়কে পরপর দুটি পথ দুর্ঘটনায় আহত ছয় জন
জলপাইগুড়ি, সুরজিৎ দে: ঘন কুয়াশার চাদরে ঢেকেছে গোটা শহর। জুবুথুবু শহরবাসী, দেখা যাচ্ছে না প্রায় কিছুই। তার মধ্যেই পরপর দু’বার বিকট জোড়ালো শব্দ। ছুটে এসে এলাকাবাসীরা স্তম্ভিত। পর পর দুর্ঘটনায় আহত ৬ জন। শীতের দাপটে জলপাইগুড়ি জেলায় ভোরের দিকে ঘন কুয়াশায় ঢেকে যায় চারপাশ। বুধবার ভোরে তাপমাত্রা নেমে আসে ৯ ডিগ্রি সেলসিয়াসে। সামনে কয়েক হাতের বেশি দেখা যাচ্ছিল না। এই ঘন কুয়াশার জেরেই জলপাইগুড়ি জাতীয় সড়কে পর পর দুটি দুর্ঘটনায় আহত হলেন ৬ জন।
আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। প্রথম দুর্ঘটনাটি ঘটে ভোরের দিকে জাতীয় সড়কের গোশালা মোড় এলাকায়। ঘন কুয়াশার কারণে দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর একটি গাড়ির চালক ভিতরে আটকে পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। দীর্ঘ চেষ্টার পর আহত চালককে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।
advertisement
আরও পড়ুনঃ স্কুলেই যেন মিনি রেস্তোরাঁ! দেশি, চাইনিজ ও সাউথ ইন্ডিয়ান এক ছাদের তলায় সব, ছাত্রীদের হাতের রান্নার স্বাদ লাজবাব
এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে পাহাড়পুর এলাকায়। ময়নাগুড়ির দিক থেকে আসা পাথর বোঝাই একটি ডাম্পারের সঙ্গে একটি মাছ বোঝাই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় পাঁচজন আহত হন। স্থানীয় বাসিন্দা ও পুলিশ যৌথভাবে আহতদের উদ্ধার করে দ্রুত জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।
advertisement
advertisement
আরও পড়ুনঃ এক স্ক্যানেই অপরাধীদের খেল খতম! আপনার পরিচয়ও থাকবে গোপন, অপরাধ দমনে এবার মোক্ষম দাওয়াই মালদহ জেলা পুলিশের
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা অত্যন্ত কমে যাওয়াতেই এই দুর্ঘটনাগুলি ঘটে। পর পর দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার দাপটও বাড়ছে উত্তরবঙ্গে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রশাসনের পক্ষ থেকে চালকদের সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে। বিশেষ করে ভোরের দিকে কম গতিতে গাড়ি চালানো এবং হেডলাইট ও ফগ লাইট ব্যবহার করার পরামর্শ দিয়েছে পুলিশ। কারণ এক মুহূর্তের অসতর্কতাই বদলে দিতে পারে বহু মানুষের জীবন।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri Accident: ঘন কুয়াশায় ঢেকে জলপাইগুড়ি! মুহূর্তের অসতর্কতায় জাতীয় সড়কে পরপর দুটি বীভৎস দুর্ঘটনা, আহত ৬
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement