advertisement

চলন্ত অবস্থায় দু'টুকরো হয়ে গেল ট্রেলার! স্তব্ধ গাড়ি চলাচল, জাতীয় সড়কে বিরাট দুর্ঘটনা

Last Updated:

Trailer Accident: সামান্য এদিক-ওদিক হলেই বড়সড় প্রাণহানির ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা

চলন্ত অবস্থায় খুলে যায় পাথর বোঝাই ট্রেলারের ইঞ্জিন
চলন্ত অবস্থায় খুলে যায় পাথর বোঝাই ট্রেলারের ইঞ্জিন
ধূপগুড়ি, জলপাইগুড়ি, রকি চৌধূরীঃ চলন্ত অবস্থায় খুলে গেল পাথর বোঝাই ট্রেলারের ইঞ্জিন। রাস্তার মাঝে পড়ে থাকল ট্রেলারের পিছনের অংশ। সোমবার রাতে ধূপগুড়ি শহরের চৌপথি মোড়ে এশিয়ান হাইওয়ের উপর ঘটে এই ঘটনা।
জয়গাঁ থেকে পাথর বোঝাই করে জলপাইগুড়ির উদ্দেশে আসা একটি ট্রেলার চলন্ত অবস্থায় আচমকাই ভেঙে দুই টুকরো হয়ে যায়। ইঞ্জিন সহ সামনের অংশ একদিকে ছিটকে যায়, পিছনের পাথর বোঝাই ট্রেলারের অংশ মাঝরাস্তায় পড়ে থাকে। ফলে বেশ কিছুক্ষণের জন্য জাতীয় সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
আরও পড়ুনঃ গোসাবা থেকে গদখালি আসছিল ভুটভুটি, মাঝনদীতে যা হল…! জলে লাফ বহু আতঙ্কিত যাত্রীর
এলাকাবাসীর দাবি, অতিরিক্ত পাথর বোঝাই করার ফলেই ট্রেলারের মাঝখানের লক ভেঙে যায়। ঘটনাস্থলে তখন পিছন থেকে আরও কয়েকটি ভারী পাথর বোঝাই গাড়ি এবং ছোট ছোট যানবাহন জলপাইগুড়ির দিকে যাচ্ছিল। সামান্য এদিক-ওদিক হলেই বড়সড় প্রাণহানির ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। সৌভাগ্যবশত, কেউ হতাহত হয়নি।
advertisement
advertisement
এই দুর্ঘটনার জেরে ওই এলাকায় দীর্ঘ সময় ধরে যান চলাচল বন্ধ হয়ে থাকে। পরে পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত ট্রেলারটি আটক করে। ওভারলোডিংয়ের কারণে যেমন জাতীয় সড়কের মারাত্মক ক্ষতি হচ্ছে, তেমনই মানুষের প্রাণনাশের সম্ভাবনাও দিন দিন বেড়ে চলেছে বলে অভিযোগ তুলেছেন শহরবাসী।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
চলন্ত অবস্থায় দু'টুকরো হয়ে গেল ট্রেলার! স্তব্ধ গাড়ি চলাচল, জাতীয় সড়কে বিরাট দুর্ঘটনা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement